× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজা তৃতীয় চার্লসের সম্মানে গাইলেন মাশা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৩ ১৬:২৪ পিএম

আপডেট : ০৮ মে ২০২৩ ১৭:১৬ পিএম

রাজা তৃতীয় চার্লসের সম্মানে গাইলেন মাশা

দেশের তরুণ প্রজন্মের সংগীতশিল্পী মাশা ইসলাম। গত বছর ওয়েব ফিল্ম ‘দুই দিনের দুনিয়া’ চলচ্চিত্রের ‘ট্যাকা পাখি’ গানের জন্য আলোচিত হন মাশা। চলচ্চিত্রের গানের পাশাপাশি নিয়মিত কনসার্টে দেখা যায় তাকে। নতুন খবর হলো, শনিবার যুক্তরাজ্যের রাজা হিসেবে শপথ নিয়েছেন তৃতীয় চার্লস। যুক্তরাজ্যের রাজতন্ত্রের ৪০তম সিংহাসন আরোহীর রাজ্যাভিষেকের একটি দলীয় সংগীতে অংশ নিয়েছেন বাংলাদেশের তরুণ সংগীতশিল্পী মাশা ইসলাম।

রাজার সম্মানে বিবিসির আয়োজনে ইংরেজ গায়ক স্টিভ উইনউডের বিখ্যাত গান ‘হায়ার লাভ’ পরিবেশন করেন কমনওয়েলথের ৫৬ সদস্যরাষ্ট্রের শিল্পীরা। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মাশাকে মনোনীত করে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ। ‘হায়ার লাভ’ শিরোনামের গানের নির্বাচিত অংশ রেকর্ড করে পাঠিয়েছেন মাশা।

শনিবার ফেসবুক পোস্টে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ লিখেছে, ‘রাজা তৃতীয় চার্লসের সম্মানে আয়োজিত দলগত গানে ভার্চুয়ালি অংশ নিয়েছেন মাশা ইসলাম।’

এ বিষয়ে সংবাদমাধ্যমকে মাশা বলেন, ‘এমন একটি আয়োজনে অংশ নেওয়া অনেক সম্মানের। অংশ নিতে পেরে সম্মানিত বোধ করছি। আমাকে মনোনীত করার জন্য ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা।’

মাশার মতো কমনওয়েলথ সদস্যরাষ্ট্রের শিল্পীরাও ভার্চুয়ালি অংশ নিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা