× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভক্তের আঘাতে আহত অরিজিৎ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ মে ২০২৩ ১৩:২৬ পিএম

আপডেট : ০৮ মে ২০২৩ ১৪:৪৬ পিএম

ভক্তের আঘাতে আহত অরিজিৎ

ভারতের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। দেশে তো বটেই বিদেশেও তার রয়েছে বিপুল জনপ্রিয়তা। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে তার ভক্ত-অনুরাগী। কেবল প্লেব্যাক নয়, একাধিক শোও করেন তিনি। সেখানে ভক্তদের সঙ্গে একাত্ম হয়ে একটার পর একটা গান গেয়ে চলেন। আর তেমনটাই তিনি করতে গিয়েছিলেন ঔরঙ্গাবাদের শোতেও। আর সেখানেই তাকে পড়তে হলো বিপদে।

অনুষ্ঠানে গান গাওয়ার সময়ই তাকে হেনস্থা করা হয়। গোটা ঘটনায় আঘাত পেয়েছেন গায়ক। তার ডান হাতে গুরুতর আঘাত লাগে।

মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকা জনৈক ভক্ত তার হাত ধরে টানাটানি করতে থাকেন। আর এ ঘটনার জেরেই হাতে চোট পান অরিজিৎ। সেই ভক্ত এমন ভাবে তার হাত ধরে টানাটানি করছিলেন যে তিনি সেই হাত সোজা করতে পারছিলেন না। হাত রীতিমতো কাঁপছিল। তবু মুখ থেকে টুঁশব্দটি করেননি গায়ক। শান্ত হয়েই তার সঙ্গে কথা বলতে থাকেন। বোঝান তিনি হাতে চোট পেয়েছেন।

এদিন মঞ্চ থেকে অরিজিৎ বলেন, ‘আপনি যে এভাবে আমার হাত ধরে টানছেন তাতে তো আমি ব্যথা পেলাম। এখন হাত নাড়াতে পারছি না। এ অবস্থায় যদি আমি গান গাইতে না পারি তাহলে আপনারা অনুষ্ঠান উপভোগ করবেন কী করে?’

এদিন মঞ্চেই প্রাথমিক চিকিৎসা করা হয় গায়কের। বাঁধতে হয় ক্রেপ ব্যান্ডেজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা