× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘দ্য কেরালা স্টোরি’-এর পাশে দাঁড়ালেন কঙ্গনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ মে ২০২৩ ১২:১৬ পিএম

‘দ্য কেরালা স্টোরি’-এর পাশে দাঁড়ালেন কঙ্গনা

ভারতের বহুল আলোচিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ মুক্তি পেয়েছে গত ৫ মে। সুদীপ্ত সেন পরিচালিত এই ছবির ট্রেলার মুক্তির পর থেকেই শুরু হয় বিতর্ক। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আদাহ্ শর্মা, যোগিতা বিহানি, সিদ্ধি ইদনানি ও সোনিয়া বালানিকে। অনেকেই সিনেমাটি যেন মুক্তি না পায়, তার জন্য জোর দাবি জানিয়েছিলেন। তবে সিনেমাটির পাশে দাঁড়িয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। 

সম্প্রতি এবিপি নেটওয়ার্ক আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত হন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সেখানে তাকে এই ছবি ও তা ঘিরে বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয়। কঙ্গনা তার উত্তরে বেশ স্পষ্ট করে বুঝিয়ে দেন যে সিনেমার প্রতিপক্ষ কোনো ধর্মীয় সম্প্রদায়ের নয়, বরং একটি চরমপন্থি গোষ্ঠী।

তিনি বলেন, ‘দেখুন, আমি সিনেমাটি দেখিনি, কিন্তু অনেকেই এই ছবিটি নিষিদ্ধ করতে চেয়েছিলেন। আমি আজ পড়লাম, ভুল হলে শুধরে দেবেন, হাইকোর্ট বলেছেন যে সিনেমাটিকে নিষিদ্ধ করা যাবে না। আমার মনে হয়, সিনেমাটি আইএসআইএস ছাড়া আর কাউকে খারাপ হিসেবে দেখাচ্ছে না, তাই না?’

তিনি আরও বলেন, ‘যদি হাইকোর্ট, দেশের সবচেয়ে দায়িত্বশীল প্রতিষ্ঠান এ কথা বলেন, ‘তাহলে তারা অবশ্যই সঠিক। আইএসআইএস একটি সন্ত্রাসবাদী সংগঠন। ব্যাপারটা তো এমন না যে আমি ওদের সন্ত্রাসবাদী বলছি, আমাদের দেশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এমনকি বাকি দেশও ওদের তাই-ই বলে।’ তার কথায়, ‘আমি সেই সব মানুষের কথা বলছি, যাদের মনে হচ্ছে এই ছবি আইএসআইএস নয়, তাদের আক্রমণ করছে। যদি আপনার মনে হয় এটা আপনাকে আক্রমণ করছে, তাহলে আপনি সন্ত্রাসবাদী। আমি কিছু বলছি না ভাই, এটা সহজ অঙ্ক।’

এরপর কঙ্গনা আরও বলেন, ‘যদি আপনার এমন মনে হয় যে ওরা সন্ত্রাসবাদী সংগঠন নয়, তাহলে বলাই বাহুল্য যে আপনি নিজেও সন্ত্রাসবাদীই। যদি আপনার মনে হয় একটা সন্ত্রাসবাদী সংগঠন, সন্ত্রাসবাদী নয়, আর ওদের আইনত, নৈতিকভাবে সন্ত্রাসবাদী ঘোষণা করা হয়েছে, কিন্তু আপনার মনে হয় না ওরা সন্ত্রাসবাদী, তাহলে সিনেমার থেকেও বড় সমস্যা আপনি, আপনার ভাবা উচিত যে জীবনের কোন স্থানে আপনি অবস্থান করছেন।’

‘দ্য কেরালা স্টোরি’ হলো কেরালার বেশ কয়েকজন নারীকে নিয়ে তৈরি সিনেমা, যাদের ইসলাম ধর্ম গ্রহণ করানো হয় এবং জঙ্গি ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া আইএসআইএসের দলে যোগ দেওয়ানো হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা