× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে ‘দ্য কেরালা স্টোরি’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মে ২০২৩ ১৬:৪৫ পিএম

আপডেট : ০৭ মে ২০২৩ ১৬:৪৬ পিএম

বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে ‘দ্য কেরালা স্টোরি’

নানা বিতর্কের মধ্যে দিয়ে শুক্রবার (৫ মে) হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালাম ভাষায় মুক্তি পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। বাঙালি নির্মাতা সুদীপ্ত সেন পরিচালিত এই সিনেমাটি ‘ধর্মীয় উস্কানি’র অভিযোগে নিষিদ্ধের দাবিও উঠেছিল। তবে সবকিছু পেরিয়ে বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে চলেছে সিনেমাটি।

বিতর্কের ঝড় পেরিয়ে প্রথম দিনে এই সিনেমাটি ৮ কোটি ৩ লাখ রুপি ব্যবসা করে। এখন প্রাথমিকভাবে পরিসংখ্যান বলছে, দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার সিনেমাটি সাড়ে ১২ কোটি রুপির ব্যবসা করেছে। অর্থাৎ প্রথম দুদিনের ব্যবসার পরিমাণ মোট ২ কোটি ৫৩ লাখ রুপি।

এই সিনেমার ট্রেইলারে তথ্যগত ভুলভ্রান্তি রয়েছে দাবি, কেরালার একাধিক রাজনৈতিক দলের। কেরালা কীভাবে সন্ত্রাসবাদীদের ‘সেফ হেভেন’ হয়ে উঠেছে তা উঠে এসেছে এই সিনেমায়। যা ঘিরেই বিতর্ক।

মুক্তির আগে সিনেমাটি নিয়ে কংগ্রেস নেতা ভি ডি সাথীসান বলেছিলেন, ‘এই ছবি জুড়ে রয়েছে মিথ্যাচার। টিজারে দেখানো হয়েছে, কেরালা থেকে ৩২ হাজার নারীকে ধর্মান্তরিত করে নিয়ে তাদের সিরিয়া ও আফগানিস্তানে আইএসআইয়ের প্রশিক্ষণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। এটা পুরোপুরিভাবে আমাদের রাজ্য ও একটি ধর্মের মানুষের অপমান, আর এর পেছনে রয়েছে সঙ্ঘীদের হাত।’

শুধু তাই নয় সিনেমাটি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের অভিযোগ কেরালাকে সাম্প্রদায়িকতার বিষাক্ত বীজ হিসেবে দেখিয়ে ধর্ম নিরপেক্ষ পরিবেশ নষ্ট করে দিতে চাইছে ‘সংঘ পরিবার’ (হিন্দু জাতীয়তাবাদী সংগঠনের জোট)।

 ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের সুত্রে জানা যায়, জোর করে কেরালার হিন্দি ও খ্রিস্টান মেয়েদের ইসলামে ধর্মান্তকরণ এবং আইসিসে যোগদান করানোর প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমাটি। বলা হচ্ছে, ২০১৬ সালে উত্তর কেরালার ২১ জন মেয়ের গায়েব হওয়ার বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘দ্য কেরালা স্টোরি’র গল্প সাজিয়েছেন পরিচালক সুদীপ্ত সেন।

এদিকে এবিপির প্রতিবেদনে জানানো হয়, ইতোমধ্যে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এই সিনেমাটিকে তার রাজ্যে করমুক্ত ঘোষণা করেছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা