× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও অহংকারীর পরিচয় দিলেন কারিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মে ২০২৩ ১৫:১৩ পিএম

আপডেট : ০৭ মে ২০২৩ ১৫:১৪ পিএম

আবারও অহংকারীর পরিচয় দিলেন কারিনা

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সম্প্রতি এই  অভিনেত্রীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোচনা সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায় এক ‘গরীব বৃদ্ধার’ হাতজোড় করে বলছেন, ‘একবার ছুঁতে দাও’। তবে ওই বৃদ্ধার আর্জির বিনিময়ে শুধু হাত নাড়লেন তিনি। 

সম্প্রতি সন্ধায় মুম্বাইয়ের রাস্তায় দেখা মিলল কারিনা আর সাইফ আলী খানের। খুব সম্ভবত বরের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। কারিনাকে গাড়ি চালিয়ে নিয়ে আসেন সাইফ নিজে। তিনি আগে গাড়ি থেকে নেমে ঢোকেন রেস্তোরাঁয়। সেই সময় কোনও বাউন্সার ছিল না তাঁদের সঙ্গে। কারিনা গাড়ি থেকে নামতেই এগিয়ে আসেন এক বৃদ্ধা। তাঁর মুখে শুধু একটাই কথা ‘একবার ছুঁতে দাও’। তবে কারিনা কোনরকমে সেই বৃদ্ধার স্পর্শ বাঁচিয়ে ঢুকে যান রেস্তোরাঁর ভিতরে। তাঁকে গার্ড করে ছিলেন সম্ভবত সেই রেস্তোরাঁরই দুই কর্মী। সেই সময় করিনাকে বাঁচাতে গিয়ে একটু ধাক্কাও লাগে ওই বৃদ্ধার গায়ে। রেস্তোরাঁয় প্রবেশের আগে কারিনা ঘাড় ঘুরিয়ে দেখেও নেন, ওই বৃদ্ধা ঠিক আছে কি না। তবে এই ভিডিও ছড়িয়ে পড়তেই কটাক্ষের মুখে পড়েন তিনি। 

ভিডিও'র কমেন্ট বক্সে একজন লিখলেন, ‘একটু হাত মেলাতে কি হত। ভিতরে গিয়ে না হয় হাত ধুয়ে নিতেন। ’ আরেকজন লিখলেন, ‘বেবো ইজ বেবো। কোনওদিন বদলাবে না। অহংকার এদের রক্তে। বারবার ভুলে যায় মানুষই আজ এদের ওই জায়গায় পৌঁছে দিয়েছে। ’

আর এই ঘটনার পর থেকেই এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বলিউডের দীর্ঘ ক্যারিয়ারে কারিনা কাপুরকে নিয়ে বিতর্কের যেন শেষ নেই। নেটদুনিয়ায় সবাই মনে করেন কাপুর পরিবারের মেয়ে তথা নবাব পরিবারের বউমা নাকি বেশ ‘অহঙ্কারী’।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা