× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুনে জয়ার ‘অর্ধাঙ্গিনী’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৩ ১৫:০৭ পিএম

জুনে জয়ার ‘অর্ধাঙ্গিনী’

কলকাতার সিনেমার নিয়মতি মুখ অভিনেত্রী জয়া আহসান। মুক্তির অপেক্ষায় আছে তার নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় চলতি বছরের ২ জুন পশ্চিমবাংলার প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে। 

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, কৌশিকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী। ২০১৯ সালের শুরু হয়েছিল সিনেমার শুটিং। অবশেষে সিনেমা মুক্তির দিন সোশ্যাল মিডিয়ায় জানালেন অভিনেত্রী স্বয়ং।

মূলত দুই নারীর জীবনের গল্প বলবে এই সিনেমা। যেখানে জয়ার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে থাকছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। নানা ঘটনাচক্রে বদলে যাওয়া পরিস্থিতিতে কীভাবে এক সুরে বাঁধা পড়বে দুই নারীর জীবন—তাই নিয়েই ‘অর্ধাঙ্গিনী’র গল্প। এখানে চূর্ণী বা জয়ার বিপরীতে কৌশিককে দেখা যাবে কি না—সেই নিয়ে অবশ্য এখনও ধোঁয়াশা রয়েছে।

এই সিনেমাতে চূর্ণী ও জয়ার পাশাপাশি রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য ও পূরব শীল আচার্য। অম্বরিশকে এখানে একদম নতুনভাবে উপস্থাপন করা হয়েছে।

জানা গেছে, এখানে তাকে গায়কের ভূমিকায় দেখা যাবে। পূরবকে এর আগে ‘লক্ষ্মী ছেলে’ সিনেমাতে দেখা গেছে। এই সিনেমাতেও তিনি থাকছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে।

২০১৯ সালে দুর্গা পূজার পর শুরু হয়েছিল এই সিনেমার শুটিং। মাঝে পেরিয়ে গেছে বেশ কয়েক বছর। তারপর জয়া নেট-মাধ্যমে নিজেই তার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন সিনেমা মুক্তির তারিখ। তিনি জানালেন চলতি বছরের ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা।

প্রসঙ্গত, ‘বিজয়া’, ‘বিসর্জন’র পর ফের কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় কাজ করলেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা