বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৪:১৯ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৫:১৬ পিএম
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে একটি অনুষ্ঠানে এ দুর্ঘটনায় আবু হেনা রনি ছাড়াও আরও চারজন দগ্ধ হন। দগ্ধরা হলেন--কৌতুক অভিনেতা আবু হেনা রনি, মোশাররফ হোসেন, পুলিশ কনস্টেবল জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন। তাদের মধ্যে রনিসহ তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
আজ দুপুরে বাংলাদেশ কমেডি ক্লাবের এক সদস্য জানান, ভাইকে আইসিইউ থেকে স্পেশাল ওয়ার্ডে আনা হয়েছে। ভাই কথা বলতে পারছেন।
গতকাল রাত থেকে আমরা বাংলাদেশ কমেডি ক্লাবের সবাই আছি। বিশেষজ্ঞ-চিকিৎসক প্যানেলের তত্ত্বাবধানে চলছে রনির চিকিৎসা। ৭২ ঘণ্টার অবজারভেশনে আছেন তিনি।
সবাই দোয়া করবেন। সব মিলিয়ে শরীরের ২৫% ভাগ বার্ন হয়েছে। রনি ভাইসহ আরও দুজন পুলিশ সদস্যের জন্য স্পেশাল ডক্টর তত্ত্বাবধান করছেন। আইসিইউতে নেওয়ার আগে কমেডি ক্লাবের সদস্যরা দেখা করেছেন।
আবু হেনা রনি একাধারে স্ট্যান্ড-আপ কমেডিয়ান, অভিনেতা, উপস্থাপক ও মডেল। তিনি ২০১১ সালে ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স ৬’-এ বিজয়ী হন।
প্রবা/টিএম/ এসআর