× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুবের চরিত্রে মিশু সাব্বির, কপিলা হলেন মাহি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৩:৫৮ পিএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৫:১৯ পিএম

কুবের চরিত্রে মিশু সাব্বির, কপিলা হলেন মাহি

বাংলা সাহিত্যে অমর এক চরিত্র কুবের। মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পদ্মা নদীর মাঝি’র চরিত্র এটি। প্রান্তিক জনগোষ্ঠীর একজন প্রতিনিধি কুবের। যে হেরে যায় পুঁজিবাদ ও সামন্তবাদের কূটকৌশলের কাছে।

যুগে যুগে চরিত্রটিকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। তৈরি হয়েছে নাটক-সিনেমাও। 

এবার এই চরিত্রে দেখা যাবে অভিনেতা মিশু সাব্বিরকে। ‘এমন যদি হতো’ নামের বিশেষ সিরিজে এ চরিত্রে দেখা যাবে তাকে। এতে কুবেরের শালী চরিত্র কপিলা হিসেবে পর্দায় হাজির হবেন সামিরা খান মাহি।

এটি রচনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। ১৯৫২ এন্টারটেইনমেন্ট প্রোডাকশনের ব্যানারে এটি প্রযোজনা করেছেন সাজু মুনতাসীর। সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল।

এ সিরিজে মিশু ছাড়াও আরও  কয়েকজন অভিনেতা ঐতিহাসিক ও অতীতের বিভিন্ন সময়ের জনপ্রিয় চরিত্র দেখা দেবেন। যার মধ্যে আলাদীনের দৈত্য চরিত্রে হাজির হবেন অভিনেতা চাষী আলম। দেবদাস চরিত্রে দেখা যাবে জোভানকে। ওপার বাংলার বিখ্যাত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের আদলে মুকিত জাকারিয়াকে দেখা যাবে ঢাকার ভানু চরিত্রে। 

প্রযোজক সাজু মুনতাসীর জানান, সম্পূর্ণই ভিন্ন আমেজের নতুন আইডিয়ার একটি কাজ ‘এমন যদি হতো’। আমরা চেষ্টা করেছি সময়ের সেরা পরিচালকদের দিয়ে সেরা এবং জনপ্রিয় শিল্পীদের অভিনয়-সমৃদ্ধ সিরিজ তৈরি করতে। আশা করছি দর্শক খুব উপভোগ করবেন সিরিজটি।’

এ সিরিজের নির্মাতা আবু হায়াত মাহমুদ জানান, শিগগিরই মাছরাঙা টিভিতে প্রচার হবে ‘এমন যদি হতো’।


প্রবা/এলএ/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা