প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৩ ১৪:৫২ পিএম
আপডেট : ০৬ মে ২০২৩ ১৬:৩৫ পিএম
ঢাকাই সিনেমার নায়ক জিয়াউল রোশান বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম তাহসিন এশা। প্রেম করে তিন বছর আগে বিয়ে করেছেন তারা। তবে এতদিন এ খবর প্রকাশ্যে আসেনি। আজ নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি বিয়ের ছবি প্রকাশ করেন তিনি।
রোশান জানান, ‘আমরা তিন বছর আগে বিয়ে করেছি। বিভিন্ন কারণে জানানো হয়নি। আমাদের জন্য দোয়া করবেন, যেন সুখে শান্তিতে থাকতে পারি।’

ঢালিউডে রোশানের অভিষেক হয় ‘রক্ত’ সিনেমার মাধ্যমে। এরপর ‘বেপরোয়া’, ‘মুখোশ’, ‘সাইকো’ ও ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় অভিনয় করেছেন। এ বছরের ঈদে একসঙ্গে দুটি সিনেমা ‘পাপ’ ও ‘জ্বীন’ মুক্তি পেয়েছে তার।