× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সজলের আমন্ত্রণে তারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৩ ১২:৪২ পিএম

সজলের আমন্ত্রণে তারা

আব্দুন নূর সজল ও উর্মিলা শ্রাবন্তী কর অসংখ্য নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন। পাশাপাশি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির সঙ্গে ভালো সখ্য রয়েছে সজলের। এবারের রোজার ঈদে মুক্তি পেয়েছে সজল ও পূজা চেরী অভিনীত সিনেমা ‘জ্বীন। ছবিটির অভিনেতা সজলের আমন্ত্রণে গেল বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর স্টার সিনেপ্লেক্সে ছবিটি দেখতে গিয়েছিলেন উর্মিলা ও জ্যোতি।

ছবি দেখা শেষে একসঙ্গে ফ্রেমবন্ধি হন এ তিন তারকা। নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বীন’ সিনেমাটি দেখতে এ দিন তাদের পাশাপাশি আরও ছিলেন মুনিরা মিঠু, মুকিত জাকারিয়া, আহসান হাবিব নাসিম, হৃদি হক, তাহমিনা সুলতানা মৌ, গোলাম কিবরিয়া তানভীর, তানজিকা আমিন. জিনাত কবির তিথি, নায়মা আলম মাহা, বারিশা হক’সহ আরও অনেকেই।

উর্মিলা শ্রাবন্তী কর সিনেমাটি দেখে জানান, ‘সজল ভাই আমাদের সবারই প্রিয় একজন সহশিল্পী। তার অভিনীত সিনেমা বেশ কয়েক বছর বিরতির পর মুক্তি পেল। মূলত তাকে অনুপ্রাণিত করতেই জ্বীন সিনেমাটি দেখা। সবাই হলে হলে গিয়ে জ্বীন সিনেমাটি উপভোগ করছে। আমরাও ক’জন একত্রিত হয়ে সিনেমাটি দেখলাম। সবারই সিনেমাটি ভালো লেগেছে। আমরা চাই সিনেমাতেও নিয়মিত কাজ করুক সজল ভাই। কারণ তিনি এখন একজন পরিপূর্ণ অভিনেতা। অভিনয়ে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই তাকে নিয়ে সিনেমা নির্মাণ করা উচিত। সজল ভাইয়ের জন্য অনেক অনেক শুভ কামনা। আর যারা সিনেমাটি দেখতে এসেছিলেন তাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা।’ 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা