× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নুহাশ পল্লীতে শাওনের শুক্রবার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মে ২০২৩ ১৫:৫৫ পিএম

 নুহাশ পল্লীতে শাওনের শুক্রবার

নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন। অসংখ্য জনপ্রিয় নাটক, টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে দর্শক ও ভক্তদের কাছে হয়েছেন প্রিয়মুখ। যদিও তাকে এখন আর অভিনয়ে নিয়মিত দেখা যায় না তবে নির্মাতা হিসেবেও তিনি কাজ করে চলেছেন।

তবে কাজের পাশাপাশি সামজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী। প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অবসর সময়, কাজ কিংবা অবকাশ যাপনের ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন।

আজ ৫ মে শুক্রবার ঠিক তেমনি বেশ কিছু আনন্দময় মুহূর্তের ছবি শেয়ার করেছেন। বর্তমানে তিনি এখন পরিবারের সদস্যদের নিয়ে অবস্থান করছেন নুহাশ পল্লীতে।  ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, কোনো এক শুক্কুরবার! ছবিগুলো পোস্ট করতেই কমেন্ট বক্স ভড়ে ওঠে ভক্তদের ভালোবাসায়

কমেন বক্সে একজন ভক্ত লিখেছেন, সুন্দরী আপাদের মেলা! । আরেক জন লিখেছেন, ওয়াও, এমেইজিং। 

প্রসঙ্গত, সম্প্রতি ৪৫ বছরের পুরনো গান নতুনভাবে চঞ্চল চৌধুরীর সঙ্গে গেয়েছেন শাওন। প্রখ্যাত গীতিকবি ও চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা জনপ্রিয় ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’ শিরোনামের গানটির নতুন আয়োজনে কণ্ঠ দিয়েছেন তারা। এবারের গানটিতে নতুন করে সংগীতায়োজন করেছেন ইমন সাহা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা