প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ মে ২০২৩ ১৬:৩৯ পিএম
আপডেট : ০৪ মে ২০২৩ ১৬:৫৬ পিএম
এ যেন অবিকল অরিজিৎ সিং। পরনে হালকা গোলাপি শার্ট, চোখে চশমা, মাথায় পাগড়ি পরে 'মেরে ঢোলনা' গানে লিপসিং দিচ্ছেন। গায়কী মুখের অঙ্গভঙ্গি ঠিক যেন আসল অরিজিৎ সিংয়ের মতোই।
বেশ কিছু দিন ধরেই নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে নকল অরিজিতের ভিডিওটি। হঠাৎ দেখলে যে কেউ অবাক হবেন। অরিজিৎ বললেও ভুল হবে না। যেন সেই একই হাসি, একই চাহনি, দাঁত, চোখ, মুখের গঠনও যেন অনেকটাই এক।
এই যুবকের ভিডিও দেখতেই নেটিজেনদের একটাই প্রশ্ন, কে ইনি? ভিডিওটি অনেকেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভিডিওতে কেউ কমেন্ট করেছেন, গরিবের অরিজিৎ। কেউ আবার এই যুবকের সঙ্গে অরিজিতের তুলনা করায় বেজায় চটেছেন। কেউ লিখেছেন, ‘হে ঈশ্বর, আমি তো চমকে গিয়েছিলাম।’
প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তারকাদের এমন হুবহু মানুষ দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় রয়েছেন এমন বহু নকল শাহরুখ, সালমান, ঐশ্বরিয়া। বলা হয়, পৃথিবীতে প্রতিটি মানুষেরই নাকি একই রকম দেখতে সাতজন মানুষ রয়েছে। তবে নকল অরিজিৎ-কে এই প্রথম খুঁজে পাওয়া গেল। যদিও এই যুবকের আসল পরিচয় কী, তিনি কোথায় থাকেন, কী করেন, কিছুই জানা যায়নি।