× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫ মে ফেলুদা হয়ে আসছেন পরমব্রত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মে ২০২৩ ১৫:৩৭ পিএম

আপডেট : ০৪ মে ২০২৩ ১৫:৪৯ পিএম

৫ মে ফেলুদা হয়ে আসছেন পরমব্রত

পরমব্রত চট্টোপাধ্যায়। ভারতীয় চলচ্চিত্রের একজন সফল ও জনপ্রিয় অভিনেতা এবং পরিচালক। বাংলা টেলিফিল্ম ও চলচ্চিত্র সব ক্ষেত্রেই সফল তিনি। বিদ্যা বালানের বিপরীতে কাহানি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে একজন বিখ্যাত অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। 

সৌমিত্র, সব্যসাচী, আবিরের পর এবার শুক্রবার ৫ মে নতুন করে জি-ফাইভ ওয়েব সিরিজে ফেলুদা হয়ে আসছেন পরমব্রত চট্টোপাধ্যায়। 

‘গ্যাংটকে গণ্ডগোল’ অবলম্বনে তৈরি ‘সাবাশ ফেলুদা’ ওয়েব সিরিজ। এবার আর অরিন্দম আর আবীর চট্টোপাধ্যায় জুটি নন। পরিচালক বেছে নিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়কে। অরিন্দম শীলের পরিচালনায় ছবিতে প্রদোষচন্দ্র মিত্রের ভূমিকায় অভিনয় করেছেন পরমব্রত। তোপসের চরিত্রে ঋতব্রত মুখোপাধ্যায়।

ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য জানিয়ে অভিনেতা লেখেন,‘ আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরই আসছে বাঙালির সব থেকে পছন্দের গোয়েন্দা ফেলুদা! ‘সাবাশ ফেলুদা’-র ট্রেইলার এসে গেছে, আগামী ৫ মে ওয়েব সিরিজে আসছে শুধুমাত্র জি-ফাইভে’




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা