প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ মে ২০২৩ ১৪:৪৩ পিএম
আপডেট : ০৪ মে ২০২৩ ১৫:৫২ পিএম
দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা সঙ্গীতশিল্পী জেমস, যিনি নগর বাউল নামেই পরিচিত। দেশ বিদেশে রয়েছে তার অগণিত পাগল ভক্ত। এর আগে ঢাকায় বড় বড় বিলবোর্ড করে জেমসের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন কিশোরগঞ্জের প্রিন্স নামের একজন ব্যাক্তি।
২০০০ সাল থেকে প্রতি বছর জেমসের জন্মদিন উদযাপন করে আসছেন প্রিন্স। আবার কখনও দেখা গেছে মঞ্চে ভক্তদের পাগলামির স্বীকার হয়েছেন জেমস। এবার প্রকাশ্যে এলো এক নতুন খবর। গুরু ভক্তের নামে নিজের সিএনজি তে লিখেছেন নগর বাউল এক্সপ্রেস।
যে ছবি এখন সামজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত ভাইরাল। কিন্তু কেউ জানে না, এই সিএনজি মালিকের ঠিকানা। হয়তো আরেক কোন গুরু ভক্ত সেই সিএনজির ছবির একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। যা ইতিমধ্যে নজর কেড়েছে নেটিজেনদের।