× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেলাল খানের গানে দেখা দিলেন দিপু ও স্নিগ্ধা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মে ২০২৩ ১৩:৩৪ পিএম

বেলাল খানের গানে দেখা দিলেন দিপু ও স্নিগ্ধা

প্রকাশ হল শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী বেলাল খানে নতুন গানের মিউজিক্যাল ফিল্ম ‘ভালোবাসি তোমায় যত’। গানটির ভিডিওচিত্রে মডেল হয়েছেন দিপু আহমেদ ও স্নিগ্ধা। গানটির কথা লিখেছেন মেহেদী হাসান লিমন, সুর ও সংগীতায়োজন করেছেন ইয়াসিন হোসেন নিরু। 

রেজা মাহমুদের পরিচালনায় সিলেটের মনোরম লোকেশনে নির্মিত হয়েছে গানটির ভিডিওচিত্র।

এই গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী বেলাল খান বলেন, ‘রোমান্টিক মেলোডি গান এটা। দর্শকদের ভালো লাগবে। গানের কথাগুলো চমৎকার।’

মডেল দিপু জানান, ‘এই গানের কথাগুলো ভালো লেগেছে তাই কাজটি করেছি। রোমান্টিক কথামালায় গানটির দারুণ একটি ভিডিও নির্মিত হয়েছে। আশা করছি, দর্শক-শ্রোতাদের আমার নতুন মিউজিক্যাল ফিল্মটি ভালো লাগবে।’

নির্মাতা রেজা মাহমুদ বলেন, ‘এরকম একটি সুন্দর গানের মিউজিক্যাল ফিল্ম তৈরি করতে পেরে আমি সত্যি আনন্দিত। মডেলরা গানের কথার সঙ্গে দারুণভাবে ভিডিও ফুটিয়ে তুলেছেন। আশা করছি, গানটি সবার পছন্দ হবে।’

গানের মডেল স্নিগ্ধার ভাষায়, ‘গানটি হৃদয়ছোঁয়া। ভালো লাগার মতো একটি গান। মিউজিক্যাল ফিল্মটি প্রকাশিত হয়েছে LH Music -এর ইউটিউব চ্যানেলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা