× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেনেশুনে ভুল করলেন সোফি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মে ২০২৩ ১২:৫৫ পিএম

জেনেশুনে ভুল করলেন সোফি

হলিউডের তারকা অভিনেত্রী সোফি টার্নার। ‘ গেম অব থ্রোনস’খ্যাত তারকা সব সময় নানা কারণে থাকেন আলোচনায়। তবে এবার তিনি খবরের শিরোনাম হলেন অদ্ভুত কারণে। ২০২০ ও ২০২২ সালে সোফি ও তার স্বামী জো জোনাসের ঘর আলো করে আসে দুই সন্তান। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে সেভাবে সন্তানদের ছবি তারা কখনও প্রকাশ করেননি।

তবে প্রথমবারের মতো মেয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে পরে তা মুছেও দিয়েছেন ‘ গেম অব থ্রোনস’ তারকা সোফি টার্নার। সেই সঙ্গে ভক্তদেরও অনুরোধ করেন ভিডিওটি মুছে ফেলতে। সোফির এমন আচরণে বেশ অবাক হয়েছেন তার অনুরাগীরা।

সম্প্রতি নিজের নতুন ইনস্টাগ্রাম স্টোরিতে, ‘ গেম অব থ্রোনস’ অভিনেত্রী স্বীকার করেছেন যে তার পোস্টটি একটি ভুল ছিল এবং তার অনুরাগীদের অনুরোধ করেছেন ভিডিওটি মুছে ফেলতে।

সোফি তার মেয়ের ভিডিওটি মুছে ফেলে ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘আমি ইনস্টাগ্রামে স্টোরিতে আমাদের মেয়ের একটি ভিডিও ভুলবশত পোস্ট করেছিলাম। আমরা সব সময় আমাদের সন্তানের গোপনীয়তার অধিকারের পক্ষে সমর্থন করেছি। এটি এমন কিছু, যার বিপক্ষে আমি দাঁড়িয়েছি সব সময়। আমাদের বাচ্চারা জনসাধারণের দৃষ্টির বাইরে বড় হওয়ার, ব্যক্তিগত জগতে শেখার এবং বেড়ে ওঠার অধিকার রাখে। আমি যদি কখনও আমাদের বাচ্চাদের কিছু পোস্ট করি, তবে জেনে রাখুন যে এটি নিঃসন্দেহে একটি ভুল। এটি অন্য কোনো প্ল্যাটফর্মে কেউ যদি পোস্ট করে থাকেন, তা হলে দয়া করে ভিডিওটি মুছে দিন। আমি খুবই কৃতজ্ঞ থাকব।’

মুছে ফেলা ভিডিওতে সোফিকে তার মেয়ের সঙ্গে বেশ কৌতুকপূর্ণ অবস্থায় দেখা গেছে। যেখানে তিনি মেয়ে উইলার মুখে একটি কুকুরের ফিল্টার রেখেছিলেন যখন উইলা নিজের জিহ্বাটি নাড়াচ্ছিল। ভিডিওটির ক্যাপশনে সোফি লিখেছিলেন, সুপ্রভাত!

প্রসঙ্গত, সোফি এবং তার গায়ক স্বামী জো জোনাস সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। তার স্বামী জো জোনাস ব্রাদার্সের অন্যতম একজন। জনপ্রিয় এই ব্যান্ড দলটি তাদের আসন্ন রেকর্ড ‘দ্য অ্যালবাম’ প্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছেন, যা ১২ মে প্রকাশিত হবে। অ্যালবামে মোট ১২টি গান রয়েছে, যার মধ্যে রেকর্ডের প্রথম একক ‘উইংস’ এবং দ্বিতীয় গান ‘ওয়েফেল হাউস’ প্রকাশিত হয়েছে। তাদের মেয়ে উইলা এই জুলাইয়ে তিন বছরে পদার্পণ করেছে। গত বছরের জুলাইয়ে তাদের দ্বিতীয় কন্যার জন্ম হয়, যার নাম এখনও প্রকাশ করা হয়নি। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা