× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুদ্ধপূর্ণিমাতে ‘হৈ হৈ হল্লা’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মে ২০২৩ ১২:৩২ পিএম

বুদ্ধপূর্ণিমাতে ‘হৈ হৈ হল্লা’

আজ বুদ্ধপূর্ণিমা। বিশেষ এই দিনে দুরন্ত টিভিতে প্রচার হবে নাটক ‘হৈ হৈ হল্লা’। আজ দুপুর ১২টা ৩০ মিনিটে এবং রাত ৭টা ৩০ মিনিটে দুরন্ত টিভির পর্দায় নাটকটি দেখানো হবে। এটি পরিচালনা করেছেন পার্থপ্রতিম হালদার।

এতে অভিনয় করেছেন আবুল হায়াত, শাহানাজ খুশী, সাজু খাদেম, প্রাণ রায়, ফরহাদ লিমন এবং আরও অনেকে। পাশাপাশি আরও রয়েছেন শিশুশিল্পী আফরা, সায়ান, ঋদ্ধি, তূর্য্য, ঋ জুনি, কাওসার। 

গল্পে দেখা যাবে, অবসরপ্রাপ্ত ডাক্তার সফদর চৌধুরী এবং তার বাড়ির বিভিন্ন ফ্ল্যাটের শিশুদের মধ্যে বুদ্ধপূর্ণিমাকে ঘিরে চলে উৎসবের আয়োজন। উৎসবকে ঘিরে শিশুরা ইউটিউব কনটেন্ট বানানোর পরিকল্পনা করে। সফদর চৌধুরী শিশুদের জানায় বাড়িতে লুকিয়ে থাকা গুপ্তধন খুঁজে বের করতে। তিনি শিশুদের জটিল সব ধাঁধার মাধ্যমে ক্লু দিতে থাকেন। ধাঁধার মধ্য দিয়ে উঠে আসে গৌতম বুদ্ধের জীবনী। অবশেষে শিশুরা গুপ্তধন খুঁজে পেলে সেই গুপ্তধনকে ঘিরে তৈরি হয় নতুন রহস্য।

পরিচালক পার্থপ্রতিম হালদার বলেন, ‘বিশেষ দিনের নাটক ঘিরে শিশুদের মধ্যে আলাদা রকম আগ্রহ কাজ করে। সেই ভাবনা থেকে নাটকটি তৈরি হয়েছে। আশা করছি, নাটকটি পছন্দ হবে সবার।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা