× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিভোর্সকে স্মরণীয় রাখতে তামিল নায়িকার ফটোশুট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মে ২০২৩ ১৭:৫৯ পিএম

আপডেট : ০৩ মে ২০২৩ ১৮:০৩ পিএম

 ডিভোর্সকে স্মরণীয় রাখতে তামিল নায়িকার ফটোশুট

বিয়ে করলে কিছু স্মৃতি হিসেবে কিছু ভালো ছবির প্রয়োজন পরে। সেক্ষেত্রে প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং, মেটারনিটি শ্যুটের কনসেপ্ট গুলোই ব্যাবহার হয় আজকাল। যদিও তা এখন বেশ পুরনো হবার পথে। তবে ডিভোর্সকেও যে আনন্দ নিয়ে উপভোগ করা যায় তা বোধহয় কখনই কারো জানা ছিল না।

এবার সেই ঘটনাও ঘটিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন একজন তামিল টিভি অভিনেত্রী। নাম শালিনী। সোশ্যাল মিডিয়ায় শালিনীর বেশ কিছু ছবি ইতিমধ্যে ভাইরাল। ডিভোর্স হবার আনন্দে বিশেষ দিনকে স্পেশাল করে রাখতে ফোটোশ্যুটও করিয়েছেন এই অভিনেত্রী। 

ছবিতে দেখা যায়, হাতে ‘ডিভোর্স’-এর ফেস্টুন। চোখে-মুখে মুক্তির আস্বাদ। কখনও বা একত্রে তোলা ছবি ছিড়ে ফেলছেন। কখনও আবার এক হাতে মদের বোতল নিয়ে সগর্বে জানিয়ে দিচ্ছেন তাঁর জীবনে ৯৯টা সমস্যা থাকলেও, স্বামী তার মধ্যে একটা আর নয়। 

বিয়ে ভাঙা সমাজের চোখে এখনও যেন গর্হিত অপরাধ। আর একটা মহিলাকে হয়তো ‘ডিভোর্সি’ তকমার কারণে হয়রান হতে হয় সবচেয়ে বেশি। আর সমাজের এই ভাবনাকেই চ্যালেঞ্জ করেছে দিনকয়েক ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিগুলি। 

প্রসঙ্গত,  শালিনী মুল্লুম মালারুম সিরিয়ালে কাজ করেছেন। এরপর সুপার মম নামের একটি রিয়েলিটি শো-তেও অংশ নেন। 

২০১৯ সালে বিয়ে করেন এই অভিনেত্রী। তার একটি কন্যা সন্তানও রয়েছে। কয়েক মাস আগেই শালিনী তার স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন। যার পরে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন।  


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা