× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপস্থাপনায় আলোচিত তানিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৩ ১৬:৫৮ পিএম

উপস্থাপনায় আলোচিত তানিয়া

টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনায় নজর কেড়েছেন তানিয়া আফরিন। নান্দনিক উপস্থাপনার মাধ্যমে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। বর্তমানে বাংলাদেশ টেলিভিশন, চ্যানেল নাইন এবং দীপ্ত টিভিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের উপস্থাপক তিনি। গ্ল্যামারাস তানিয়ার সৌন্দর্য ও সাবলিল উপস্থাপনা এক কথায় চমৎকার। একাধিক চ্যানেলের কাজের অভিজ্ঞতা থেকে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। 

টেলিভিশনের নিউজ প্রেজেন্টার থেকে এখন অনুষ্ঠান উপস্থাপনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তানিয়া। প্রায়ই তার ডাক পড়ছে সরকারি ও বেসরকারি নানা অনুষ্ঠানের মঞ্চেও। স্টেজেও তিনি বেশ সাবলিল। বর্তমানে দীপ্ত টিভিতে উপস্থাপনা বিভাগে কর্মরত তানিয়া আফরিন। 

তানিয়া জানান, উপস্থাপনার বিষয়টি তার মনে বাসা বাঁধে ২০০০ সালে। তখন একুশে টিভির অনুষ্ঠান ও সংবাদগুলো দেখতে দেখতে নিজের মনে উপস্থাপক হওয়ার স্বপ্ন বুনতে শুরু করেন। নিজেকে নিজের স্বপ্নের যোগ্য করে তুলতেই যোগ দেন আবৃত্তি সংগঠনে।  উল্লেখযোগ্য অনেক অনুষ্ঠানে আবৃত্তি করে সমাদৃত হন তিনি। ২০১২ সালে চ্যানেল আইতে প্রথম অনুষ্ঠান বিভাগে কাজ শুরু করেন। এরপর ২০১৭ সালে ভয়েজ আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেন দীপ্ত টিভিতে। 

২০২০ সালের সেপ্টেম্বরে একই চ্যানেলে  উপস্থাপক হিসেবে কাজে যোগদান করেন এবং এখন পর্যন্ত সেখানেই কর্মরত। এর  আগে বিজয় টিভিতে উপস্থাপক হিসেবে কাজ করেছেন তানিয়া। ২০১৯-২০ সাল পর্যন্ত উপস্থাপক এবং নিউজরুম এডিটর হিসেবে কাজ করেন গাজী টিভিতে। পাশাপাশি ২০১৯ সাল থেকে প্রোডাকশন হাউজ প্ল্যাটফর্ম মিডিয়া ও সাউন্ড প্রিন্টারে ভয়েজ আর্টিস্ট হিসেবে কাজ করছেন তানিয়া আফরিন। এদের প্রযোজিত ‘শেহেরজাদ ফরহাদ’ ও ‘জান্নাত’ সিরিয়ালটি বেশ আলোচিত হয়েছে।

তানিয়া মনে করেন, একজন উপস্থাপকের অবশ্যই ভাষাজ্ঞান, শুদ্ধ উচ্চারণ, সাবলীলভাবে কথা বলা, স্পষ্ট বাচনভঙ্গী এবং গুছিয়ে কথা বলতে পারা সর্বোপরি দর্শকদের হৃদয়ে নিজের একটি স্থায়ী অবস্থান তৈরি করার যোগ্যতা থাকতে হবে। কাজের স্বীকৃতি হিসেবে এরই মধ্যে সেরা উপস্থাপক হিসেবে তানিয়া অর্জন করেছেন সাঁকো টেলিফিল্ম অ্যাওয়ার্ড, বন্ধন কালচারাল পুরস্কার, স্বদেশ মৃত্তিকা পুরস্কার, ঝঙ্কার ললিতকলা একাডেমি পুরস্কার এবং সাউথ এশিয়ান বিজনেস অ্যাওয়ার্ড। সাংবাদিকদের সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) অ্যাওয়ার্ডেও সেরা উপস্থাপকের পুরস্কার অর্জন করেছেন তানিয়া আফরিন। 

মূলতঃ উপস্থাপনা নিয়েই ধ্যানজ্ঞান তানিয়ার। এই মাধ্যমে নিজেকে পরিপূর্ণভাবে মেলে ধরতে চান তিনি। ভালো কাজ দিয়ে দর্শকদের হৃদয়ে চিরস্থায়ী অবস্থান তৈরি করতে পারলেই নিজেকে সার্থক মনে করবেন তানিয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা