× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুরু হচ্ছে ৩ দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৩ ১৩:৩০ পিএম

আপডেট : ০৩ মে ২০২৩ ১৩:৩৪ পিএম

শুরু হচ্ছে ৩ দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন

তিন দিনব্যাপী ৪১তম জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন শুরু হচ্ছে বৃহস্পতিবার। সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘তুমি নব নব রূপে এসো প্রাণে।’ বৃহস্পতিবার ৪ এপ্রিল জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের উদ্যোগে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে বিকেল চারটায় তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। 

সম্মেলনের শেষ দিনে রবীন্দ্রপদক দেওয়া হবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম ও শিক্ষাবিদ সংগীতজ্ঞ অধ্যাপক আ ব ম নুরুল আনোয়ারকে। শেষ দিনের আয়োজনে প্রধান অতিথি থাকবেন শিক্ষাবিদ অনুপম সেন। এদিন সমাপনী বক্তব্য দেবেন পরিষদের সভাপতি সনজীদা খাতুন।

এদিকে, গতকাল ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়।  

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই আয়োজন হবে ৩ দিনব্যাপী। আয়োজনে অংশ নিচ্ছেন পরিষদের ৭২টি শাখার পাঁচ শতাধিক শিল্পী, সাংস্কৃতিককর্মী ও সংগঠক। তিন দিনের সন্ধ্যার অধিবেশন সাজানো হয়েছে গুণীজনের সুবচন রবিরশ্মি, আবৃত্তি, পাঠ, নৃত্য ও গান দিয়ে।

আয়োজনের প্রথম দিন বিকেল সাড়ে পাঁচটায় পরিবেশিত হবে গীতি–আলেখ্য আন অমৃতবাণী। গ্রন্থনা মহুয়া মঞ্জরী সুনন্দা ও দীপ্র নিশান্ত। নৃত্য পরিচালনায় সুদেষ্ণা স্বয়ংপ্রভা। পরিবেশনায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ঢাকা মহানগর শাখা।

দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রবিরশ্মির সুবচনে অংশ নেবেন সংস্কৃতিজন ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এদিন সাড়ে আটটায় পরিবেশিত হবে লাইসা আহমদ লিসার সংগীত ও শর্মিলা বন্দোপাধ্যায়ের নৃত্য পরিচালনায় গীতি–আলেখ্য সবার উপরে মানুষ সত্য।

আয়োজনের শেষ দিন থাকবে প্রতিনিধি সম্মেলন এবং তামান্না রহমানের পরিচালনায় নৃত্যম নৃত্যশীলনের পরিবেশনায় নৃত্যালেখ্য বিদায় অভিশাপ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা