প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ মে ২০২৩ ১৩:০৮ পিএম
আপডেট : ০৩ মে ২০২৩ ১৩:২৩ পিএম
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া। বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছিল বাগদান সেরেছেন এই অভিনেত্রী। পাত্র আম আদমি পার্টির পরিচিত নেতা ও সাংসদ রাঘব চাড্ডা। তবে এবার তাই সত্য হলো। ভারতীয় এক গণমাধ্যমের সূত্রে জানা যায়, দিল্লিতে আগামী ১৩ মে বাগদান সারবেন পরিণীতি ও রাঘব।
এদিকে ডিএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিণীতির ‘কোড নাম: তিরঙ্গা’র সহ-অভিনেতা হার্ডি সান্ধু বলেন, ‘আমি খুব খুশি যে এটি অবশেষে ঘটছে। আমি ওদের শুভেচ্ছাও জানিয়েছি’।
এর আগে গত মাসে দুজনকে মুম্বাইতে একসঙ্গে দেখার পর থেকেই শুরু হয় আলোচনা। জমিয়ে ডেটিং করেছেন এই অভিনেত্রী। একই সঙ্গে প্রিয়াঙ্কার ভারত সফরে আসাতেও পরিণীতির বিয়ের গুঞ্জনকে জোড়ালো করে। আর তখনই রটে যায় যে লুকিয়ে পরিবারের উপস্থিতিতে বাগদান সেরেছেন তারা।
যদিও সেই সময় দেশে ‘সিটাডেল’র প্রমোশন করেন প্রিয়াঙ্কা। অপরদিকে পরিণীতি বা রাঘব কেউই তাদের সম্পর্কের ব্যাপারটি এখনও নিশ্চিত করেননি!
লন্ডনে একসঙ্গে পড়ালেখার সুবাদে তাদের মাঝে বন্ধুত্ব আগে থেকেই ছিল। তবে এতদিন তাদের মধ্যে এমন ঘনিষ্টতা দেখা যায়নি। তবে তখন ছিল বন্ধুত্ব, পরে সেটাই প্রেমে রূপ নেয়।