প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ মে ২০২৩ ১২:৪৪ পিএম
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ‘চোখের বালি’ অবলম্বনে একই শিরোনামে সিনেমা নির্মাণ করেন প্রয়াত নির্মাতা ঋতুপর্ণ ঘোষ। ২০০৩ সালে বাংলা ভাষায় নির্মিত সিনেমাটি সে সময় বেশ দর্শকপ্রিয়তা পায়।
এটি মুক্তির প্রায় ২০ বছর হতে চলল। তাই সিনেমায় অভিনয় করা দুই শিল্পী টোটা রায় চৌধুরী স্বভাবত হয়েছেন স্মৃতিকাতর। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন এ অভিনেতা।
অভিনেত্রী রাইমা সেনের সঙ্গে ছবি পোস্ট করে তিনি লেখেন ‘বছর কুড়ি পর...আশালতা ও বিহারী।’ এই দুই চরিত্রে রাইমা ও টোটা রায় চৌধুরীর অভিনয় সে সময় বেশ প্রশংসিত হয়। ছবিতে বিনোদিনীর ভূমিকায় সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন ও মহেন্দ্র চরিত্রে পশ্চিমবাংলার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন।