× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যামিও চরিত্রে শ্রুতি হাসান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মে ২০২৩ ১২:২৫ পিএম

ক্যামিও চরিত্রে শ্রুতি হাসান

দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ শ্রুতি হাসান। একের পর এক হিট সিনেমা দিয়ে তিনি সব সময় থাকেন আলোচনায়। তিনি আবারও সংবাদের শিরোনাম হলেন ক্যামিও চরিত্রে অভিনয় করার জন্য। চলতি বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘নানি-থার্টি’তে অভিনয় করছেন কমল হাসানকন্যা। সিনেমাতে একটি ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে এ তারকা অভিনেত্রীকে। 

সন্তান ও তার বাবার ভালোবাসার গল্প নিয়ে সাজানো হয়ে ‘নানি-থার্টি’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ‘সিতা রামম’ সিনেমার অভিনেত্রী মৃণাল ঠাকুর। ইতোমধ্যে ছবিটির দৃশ্যধারণ শুরু হয়েছে ভারতের গোয়ায়। 

এদিকে কিছুদিনের মধ্যে মুক্তি পেতে যাচ্ছে শ্রুতির নতুন সিনেমা ‘সালার’। এতে তিনি ‘বাহুবলী’খ্যাত তারকা প্রভাসের বিপরীতে অভিনয় করছেন। তবে সিনেমাটির মুক্তির আগে ক্যামিও চরিত্রে অভিনয় নিয়ে বেশ অবাক হয়েছেন শ্রুতি-ভক্তরা। তবে ছবিটির সঙ্গে যুক্ত একজন এ প্রসঙ্গে বলেছেন, “আমরা সিনেমার জন্য এমন একজন তারকা খুঁজছিলাম যে পর্দায় প্রভাব বিস্তার করতে পারে। শ্রুতিকে আমরা সে জন্য যুক্ত করেছি। সে এমন একজন অভিনেত্রী, যে সব সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। এর আগে ‘সিতা রামম’ সিনেমাতেও সে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। সেখানে তার অভিনয় সবার পছন্দ হয়েছে।”

জানা গেছে, ক্রিসমাস ডে উপলক্ষে চলতি বছরের ডিসেম্বরের ১১ তারিখ সিনেমাটি মুক্তি পাবে।

এদিকে সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসারীদের সুস্থ ও ফিট থাকার আহ্বান জানিয়ে শ্রুতি লিখেছেন, ‘সুস্থ থাকুন, ফিট থাকুন, তা হলেই হরমোনাল ভারসাম্য বজায় থাকবে। জানি আমার কথা আপনাদের খানিকটা উপদেশের মতো শোনাচ্ছে। তবে আমাকে এই চ্যালেঞ্জগুলো নিতেই হতো। আমি এই কথাগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে খুশি।’

শ্রুতির শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, তিনি শরীরচর্চায় কঠোর শ্রম দিচ্ছেন। কখনও জিমে, কখনও যোগ ব্যায়ামে ঘাম ঝরাচ্ছেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা