× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০০ পর্বে ‘জবা’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৩ ১৬:৩১ পিএম

১০০ পর্বে ‘জবা’

দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক জবা। এ নাটকের ১০০তম পর্ব সম্প্রচার হতে যাচ্ছে। আগামীকাল ৩ মে সন্ধ্যা ৭টায় এ পর্বটি প্রচার হবে। 

২০২৩ সালের ১ জানুয়ারি নাটকটি দীপ্ত টিভিতে প্রথম প্রচার শুরু হয়। এরই মাঝে নাটকটি শত পর্বের মাইলফলক অর্জন করতে যাচ্ছে। নাটকটি শুরু থেকেই নাটকপ্রেমীদের মাঝে জনপ্রিয়তা অর্জন করে এবং এখনও পর্যন্ত জনপ্রিয়তা ধরে রেখেছে। 

নাটকের গল্পে দেখা যায়, গ্রামের দুরন্ত মেয়ে জবার বিয়ে হয়ে যায় পুরান ঢাকার মিঠুর সাথে। স্বামী মিঠু স্বভাবে নম্র-ভদ্র হলে কী হবে, তার মা বিলকিস বেগমের ভীষণ মেজাজ। তালুকদার বাড়িতে পান থেকে চুন খসতে পারে না বিলকিস বেগমের অনুমতি ছাড়া। বাড়ির সবচেয়ে ছোট ছেলে মিঠুর জন্য বিলকিস চেয়েছিলেন শান্ত-ভদ্র সংসারী এক মেয়ে। কিন্তু জবা ঠিক তার উল্টো। ছেলে মিঠুর মন রাখতে বাড়িতে বৌ করে আনতে বাধ্য হয় চঞ্চল ও প্রতিবাদী জবাকে। বিলকিস নিজের মতো করে জবাকে গড়ে নিতে চাইলে তৈরি হয় সম্পর্কের দ্বন্দ্ব। 

আশিস রায়ের নির্দেশনায় ধারাবাহিকটিতে অভিনয় করছেন ডলি জহুর, ফারুক আহমেদ, রেজমিন সেতু, সোহান খান, আইনুন পুতুল, নুর এ আলম নয়ন, নরেশ ভূঁইয়া প্রমুখ। জবা নাটকটির চিত্রনাট্য লিখেছেন ফাহমিদুর রহমান ও সংলাপে কলিন রড্রিক। 

নাটকটির লাইন প্রোডিওসার হিসেবে আছেন জাহিদুল ইসলাম। জবা নাটকটি প্রতিদিন সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভিতে দেখা যাচ্ছে। এছাড়াও দীপ্ত প্লে ও দীপ্ত ইউটিউব চ্যানেলেও দেখা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা