× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সালমান মুক্তাদিরের স্ত্রী কে এই দিশা?

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৩ ১৫:০৩ পিএম

আপডেট : ০২ মে ২০২৩ ১৯:০৭ পিএম

সালমান মুক্তাদিরের স্ত্রী কে এই দিশা?

দেশের জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির বিয়ে করেছেন। গত ৩০ এপ্রিল তিনি নতুন জীবনে পা দেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মঙ্গলবার দুপুরে এ তথ্য দিয়েছেন তিনি নিজেই। তবে স্ত্রীর নাম-পরিচয় প্রকাশ করেননি এই কনটেন্ট ক্রিয়েটর।

বরের পোশাকে স্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সালমান। লিখেছেন, ‘সালমান মুক্তাদির-এর সমাপ্তি -৩০.০৪. ২০২৩। সারা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।’ সালমানের পোস্টে কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। এ তালিকায় আছেন অনেক তারকারা।

এদিকে সালমান মুক্তাদির তার স্ত্রীর নাম-পরিচয় প্রকাশ না করলেও গণমাধ্যমে এসেছে তথ্য। সালমানের স্ত্রীর নাম দিশা ইসলাম। তিনি ফুয়াং কোম্পানির সত্ত্বাধিকারী শেখ নুরুল ইসলামের বড় মেয়ে। আরজে তাজ দিশার ছোট বোন। ২০১১ সালে দিশার প্রথম বিয়ে হয়েছিল। শ্রীলঙ্কান সেই স্বামীর নাম হিমেল।


তিনি দুই সন্তানের জননী। নেটিজেনরা বলছেন, ২০১৮ সাল পর্যন্তও পূর্বের স্বামীর সঙ্গে দিশার সম্পর্ক ভালো ছিল। ২০২১ সালে দিশা দ্বিতীয় সন্তানের জন্ম দেন। 

২০২১ সালের মার্চে দিশার ফেসবুকে আপলোড করা ছবিতে তাকে অন্তঃসত্ত্বা দেখা যায়, সেখানেও স্বামীর উপস্থিতি ছিল। এ সময় দিশা কানাডার ওন্টারিওতে বসবাস করছিলেন। ২০২৩ সালের এপ্রিলে সালমানকে বিয়ে করলেন তিনি। তবে এর আগে সালমান মুক্তাদিরকে নিজের ফেসবুকে দিশা বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা