× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সালমান মুক্তাদিরকে তারকাদের শুভকামনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৩ ১৪:০৫ পিএম

সালমান মুক্তাদিরকে তারকাদের শুভকামনা

দেশের জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির বিয়ে করেছেন। গত ৩০ এপ্রিল তিনি নতুন জীবনে পা দেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মঙ্গলবার দুপুরে এ তথ্য দিয়েছেন তিনি নিজেই। তবে স্ত্রীর নাম-পরিচয় প্রকাশ করেননি এই কনটেন্ট ক্রিয়েটর।

বরের পোশাকে স্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সালমান। লিখেছেন, ‘সালমান মুক্তাদির-এর সমাপ্তি -৩০.০৪. ২০২৩। সারা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।’ সালমানের পোস্টে কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। এ তালিকায় আছেন অনেক তারকারা ।


চিত্রনায়িকা পরীমনি ইনস্টাগ্রামে সালমানের বিয়ের ছবি পোস্ট করে লিখেছেন, ‘অভিনন্দন সালমান।’

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন।’

কনটেন্ট ক্রিয়েটর ও শিক্ষক আয়মান সাদিক বলেছেন, ‘এই দিনটা দেখতে পাব ভাবিনি। তোমাকে খুশি দেখে খুব ভালো লাগছে। সুখী ও শান্তিপূর্ণ যাত্রা কামনা করছি।’

কনটেন্ট ক্রিয়েটর মুনজেরিন শহীদ লিখেছেন, ‘অভিনন্দন ভাইয়া ও অপু! তোমাদের দুজনের জন্যই খুব খুশি। আল্লাহ তায়ালা তোমাদের উভয়ের সামনে শান্তিময় ও সুখী জীবন দান করুন।’


উল্লেখ্য, সালমান মুক্তাদিরের ইউটিউব চ্যানেলের নাম ‘সালমান দ্য ব্রাউনফিশ’। ২০১২ সাল থেকে তিনি কনটেন্ট বানিয়ে আসছেন। ১৬ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে তার চ্যানেলটিতে। ইউটিউব জগতে দেশের সফলতম কনটেন্ট ক্রিয়েটর তিনি। বলা হয়, তার নির্মিত কনটেন্ট দেখে কিংবা তাকে অনুসরণ করেই দেশে ইউটিউব-ফেসবুক কনটেন্ট ক্রিয়েশনের জোয়ার এসেছে। এজন্য অনেকে তাকে এই প্ল্যাটফর্মের ‘কিং’ বলে অভিহিত করেন। সালমান বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন। 

তবে ব্যক্তিজীবনে তিনি নানা সময় সমালোচিত হয়েছিলেন। অনেকের সাথে তিনি প্রেমের সম্পর্ক জড়িয়েছিলেন। সেগুলো নিয়ে সৃষ্ঠি হয়েছিলো বিতর্ক। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা