× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেটফ্লিক্সে রণবীর-শ্রদ্ধা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মে ২০২৩ ১৩:২৭ পিএম

আপডেট : ০২ মে ২০২৩ ১৩:৫৬ পিএম

নেটফ্লিক্সে রণবীর-শ্রদ্ধা

প্রথমবার পর্দায় জুটি বেঁধেছেন অভিনেতা রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর। মার্চের ৮ তারিখ তাদের ‘তু ঝুটি ম্যায় মক্কর’ সিনেমাটি মুক্তি পায়। মুক্তির ৯ দিনে বিশ্বব্যাপী ১০০ কোটির মাইলফলক স্পর্শ করে ‘তু ঝুটি ম্যায় মক্কর’। এবার ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখানো হবে তাদের এই রসায়ন।

আগামী ০৩ মে থেকে নেটফিলিক্সে স্ট্রিমিং করা হবে সিনেমাটি। বিষয়টি তাদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়। যেখানে বলা হয়, ‘অপেক্ষার পালা শেষ। রণবীর-শ্রদ্ধা ভক্তদের জন্য‘তু ঝুটি ম্যায় মক্কর’ সিনেমাটি এখন নেটফিলিক্সে। সবার আনন্দের জন্যই এমন সিদ্ধান্ত।’        

লাভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুটি ম্যায় মক্কর’ সিনেমাটি প্রথম দিনই ভারতের ৩৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর থেকে এখন পর্যন্ত সিনেমাটির মোট আয় ২২০ কোটি রুপি।

‘তু ঝুটি ম্যায় মক্কর’ সিনেমায় রণবীর-শ্রদ্ধা ছাড়াও আরো অভিনয় করেছে অনুভাব সিং বাসি,হাসলেন কর, বনি কাপুর ও ডিম্পল কাপাডিয়া। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা