প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৩ ১২:৩৯ পিএম
আপডেট : ০২ মে ২০২৩ ১৫:১৩ পিএম
বিয়ে করেছেন দেশের জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। গত ৩০ এপ্রিল নতুন জীবনে পা রাখেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সালমান মুক্তাদির নিজেই।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ তথ্য জানিয়েছেন এই ইউটিউবার। বিয়ের সাজে এক তরুণীর সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে জানালেন, বাকি জীবন এই রমণীর সঙ্গেই কাটাবেন। তবে স্ত্রীর নাম-পরিচয় কিছু প্রকাশ করেননি সালমান। স্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে ক্যাপশনে সালমান লেখেন, ‘সালমান মুক্তাদির’র সমাপ্তি- ৩০-০৪-২০২৩। সারা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।'
এক প্রশ্নের জবাবে সালমান মুক্তাদির কিছু দিন আগে জানিয়েছিলেন, আয়মান সাদিক বিয়ে করলে তার পর দেখে শুনে বিয়ে করবেন তিনি। কিন্তু সেই আয়মানের আগেই বিয়ে করলেন সালমান। আর ব্যাচেলর থেকেই সালমানকে শুভেচ্ছা জানালেন আয়মান সাদিক।
এদিকে সামাজিক মাধ্যমে সালমানকে উদ্দেশ করে আয়মান সাদিক বলেন, ‘আমি কখনো ভাবিনি এই দিনটি দেখব। তোমাদের আনন্দিত দেখে খুব ভালো লাগছে। দুজনের সুখি-শান্তিপূর্ণ এক যাত্রার জন্য শুভকামনা রইল।’