× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুভ জন্মদিন অপি করিম

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০১ মে ২০২৩ ১১:৪৫ এএম

আপডেট : ০১ মে ২০২৩ ১২:১৪ পিএম

শুভ জন্মদিন অপি করিম

দেশের বিনোদন জগতের নন্দিত অভিনেত্রী অপি করিম। মিষ্টি হাসি, সাবলীল অভিনয়, আর মায়াবী চাহনীতে তিনি মুগ্ধ করেন দর্শকদের। এ সময়ে এসেও দর্শকদের কাছে তিনি সমান জনপ্রিয় মুখ। গুণী এই অভিনেত্রীর জন্মদিন আজ। ১৯৭৯ সালের ১ মে জন্মগ্রহণ করেছিলেন অপি করিম। তার আসল নাম সৈয়দা তুহিন আরা অপি করিম।

বিএএফ শাহীন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং বুয়েট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর জার্মানি থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন।

অপি করিম ১৯৯৯ সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় 'মিস ফটোজেনিক' খেতাব অর্জন করেন। এরপর তিনি লাক্সের বিজ্ঞাপনে মডেল হন এবং জনপ্রিয়তা পান।

মডেলিং দিয়ে শুরু করে অল্প সময়েই নাটক, টেলিফিল্মে পোক্ত জায়গা করে নেন অপি করিম। তিনি বহু দর্শকনন্দিত নাটকে অভিনয় করেছেন। এ ছাড়া অনুষ্ঠান উপস্থাপনা, মঞ্চে অভিনয়, নাচ, সিনেমা এসবেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন অপি।

অপি করিম অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে- 'সকাল সন্ধ্যা', 'শুকতারা', 'আপনজন', 'সবুজ গ্রাম', 'তিথির সুখ', 'অক্ষয় কোম্পানির জুতা', 'ছায়া চোখ', 'জলছাপ', 'সাদাআলো সাদাকালো', 'যে জীবন ফড়িংয়ের', 'উত্তম-সুচিত্রা', 'মান-অভিমান', 'এ শহর মাধবিলতার না' ও 'অবাক ভালোবাসা' ইত্যাদি। 

অপি করিম তার ক্যারিয়ারে কেবল একটি সিনেমায় অভিনয় করেছেন। সেটি হচ্ছে 'ব্যাচেলর'। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত এই সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

অভিনয় পেশার বাইরে অপি করিম একজন শিক্ষিকা। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আর্কিটেকচার বিভাগের সহযোগী অধ্যাপক। আজ এই গুণী তারকার জন্মদিন। জন্মদিনে প্রতিদিনের বাংলাদেশের পক্ষ থেকে রইল অফুরান শুভকামনা। 




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা