প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ১৫:৫৪ পিএম
জনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদ। তার দর্শকপ্রিয় অনুষ্ঠান ‘আমি কথা বলতে চাই’। আগামীকাল ১ মে সোমবার প্রচার হবে এটি। রাত সাড়ে ১০টায় অনুষ্ঠানটি দেখা যাবে এটিএন বাংলার পর্দায়। সেখানে পর্বের অতিথি ছোট পর্দার প্রিয় দুই অভিনয় শিল্পী তারিন এবং ঈশিতা।
এই প্রথম তারা একসাথে একমঞ্চে কোনো টিভি শোতে অংশ নিলেন। গত তিনটি ঈদে প্রচারিত আমি কথা বলতে চাই অনুষ্ঠানের একেক পর্বে অংশ নিয়েছিলেন ১৪ জন উপস্থাপক, ১৪ জন সংগীতশিল্পী এবং ১৪ জন অভিনয়শিল্পী।
এবারের পর্বে দুজন কেন এমন প্রশ্নে জবাবে নির্মাতা বলেন, ‘অনুষ্ঠানটি এখন থেকে পাক্ষিকভাবে নিয়মিত দেখা যাবে। তাই অতিথি সংকট হতে পারে এ কথা চিন্তা করেই এমনটি করা হয়েছে। তারিন এবং ঈশিতার অজানা অনেক কথার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক তথ্যভিত্তিক সমসাময়িক নাট্যাংশের উঠে আসা বিভিন্ন কুইজ এর উত্তর দিয়েছেন তারা।
তমুল জনপ্রিয় ও সমানে সমান এই দুই অভিনেত্রীর কে বিজয়ী হয়েছেন। তা অনুষ্ঠান দেখলেই জানা যাবে।’
লিটন খন্দকারের রচনায় চারটি নাট্যাংশতে অভিনয় করেছেন তমাল মাহবুব, সৈয়দ আল মামুন, আশরাফ কবির, লিটন খন্দকার, ফাহমি, রাশেদ শিকদার এবং নূর এ কাঞ্চন।
অনুষ্ঠানটির পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনায় আছেন আনজাম মাসুদ।