× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বক্স অফিসে ঐশ্বরিয়ার চমক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩ ১৪:১৩ পিএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩ ১৫:২৯ পিএম

বক্স অফিসে ঐশ্বরিয়ার চমক

ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ২০২৩ সালটি স্বপ্নের মতো কেটে যাচ্ছে। সেই স্বপ্নের শুরু হয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের হাত ধরে। তার ‘পাঠান’ সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছে। সব রেকর্ড ভেঙে নতুন করে লিখছে ইতিহাস। এ বছর দর্শক বিগ বাজেটের আরও কিছু সিনেমা উপহার পেল।

তার মধ্যে ‘পোন্নিয়িন সেলভান ২’ অন্যতম। দক্ষিণ ভারতের এ সিনেমার অন্যতম আকর্ষণ বলিউড ডিভা ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবিটির প্রথম পর্বে অভিনয় দিয়ে দর্শকের মন রাঙিয়েছেন তিনি। এর পর থেকেই তার ভক্তরা প্রতীক্ষায় ছিলেন দ্বিতীয় পর্বের। সেই অপেক্ষার হলো অবসান।

শুক্রবার (২৮ এপ্রিল) মুক্তি পেয়েছে পরিচালক মণি রত্নমের ছবি ‘পোন্নিয়িন সেলভান ২’। প্রথম দিনেই বক্স অফিসে চমক দেখিয়েছে এ ছবি। ঐশ্বরিয়া রাই অভিনীত এ ছবি প্রথম দিনে ৩৮ কোটি রুপি তুলেছে।

বিশ্বজুড়ে দারুণ ব্যবসা করেছিল ‘পোন্নিয়িন সেলভান ১’। বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকার বেশি আয় করেছিল ছবিটি। ‘পোন্নিয়িন সেলভান ১’-এর রেকর্ডও ভেঙে ফেলবে ‘পোন্নিয়িন সেলভান ২’, এমনই আশা করছেন প্রযোজকরা।

‘পোন্নিয়িন সেলভান ২’ ছবির মূল গল্প দক্ষিণ ভারতের ইতিহাস ঘিরে। অষ্টম শতকে চোল সাম্রাজ্যের উত্থান এবং সিংহাসন দখলের লড়াই ঘিরেই আবর্তিত হয়েছে ছবির প্রেক্ষাপট।

ছবিতে ঐশ্বরিয়ার বিপরীতে এবারও দেখা যাবে দক্ষিণ ভারতের সুপারস্টার বিক্রমকে। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তৃষ্ণা কৃষ্ণান, ঐশ্বরিয়া লক্ষ্মী, কার্থী, জ্যায়াম রাবীসহ অনেকে। ছবিটির সংগীত পরিচালনা করেছেন অস্কারজয়ী সুরকার এআর রহমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা