× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইন্দ্রনীল ও বরখার সংসারে ভাঙন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩ ১৬:০৩ পিএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩ ১৬:০৫ পিএম

ইন্দ্রনীল ও বরখার সংসারে ভাঙন

১৫ বছরের সংসার ভেঙে যাচ্ছে টলিউড তারকা ইন্দ্রনীল সেনগুপ্ত এবং বরখা সেনগুপ্তের। তাদের সংসারে রয়েছে এক কন্যা সন্তান।

ভারতীয় এক সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বরখা জানান, স্বামী ইন্দ্রনীলের সঙ্গে তার খুব শিগগিরই ডিভোর্স হতে চলেছে। এই বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া তার জীবনের অন্যতম কঠিন কাজ ছিল বলেও জানিয়েছেন অভিনেত্রী।

জানা গেছে, বিগত কয়েক বছর ধরেই আলাদা থাকছেন এই তারকা দম্পতি। নিজেদের ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে এসে বর্তমানে ইন্দ্রনীল থাকছেন নিজের পরিবারের সঙ্গে। অন্যদিকে বরখা নিজের কন্যাসন্তানকে নিয়েই আলাদা ফ্ল্যাটে থাকেন।

গুঞ্জন রয়েছে যে, টলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী ইশা সাহার সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করেছিলেন ইন্দ্রনীল। ‘তরুলতার ভূত’ নামে একটি সিনেমায় কাজ করার সময় ইন্দ্রনীলের সঙ্গে ইশার সখ্যতা গড়ে ওঠে। অন্যদিকে বরখাও প্রেমে মজেছেন অভিনেতা-প্রযোজক আশিস শর্মার প্রেমে। কেউ এসব নিয়ে মুখ খুলেনি। 

ইন্দ্রনীল-বারখার ২০০৬ সালে হিন্দি ধারাবাহিকে কাজের মাধ্যমেই তাদের পরিচিয়। সেখান থেকে বন্ধুত্ব এবং প্রেম, তারপর ২ বছরের মাথাতেই তারা বিয়ে করে নেন। এরপর টলিউডে আলাদাভাবে বেশ কয়েকটি কাজ করেন ইন্দ্রনীল এবং বরখা। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা