প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩ ১৭:০৫ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৩ ১৭:০৬ পিএম
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিং। এবার তাকে দেখা যাবে একজন পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় দেখা। ছবির নাম ‘দাহাড়’। ইতিমধ্যে, মুক্তি পেয়েছে সিনেমার টিজার।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে টিজারটি শেয়ার করা হয়েছে। সেখানে বলা হয়েছে, 'অনেক নিরীহ মেয়ে নিজেদের প্রাণ দিয়েছে। ২৭ জন মেয়ের নিখোঁজ হওয়া ও তারপর খুন হওয়ার মতো ভয়ঙ্কর কেসের তদন্তভার পড়ে সোনাক্ষীর ওপর।
কোন চক্রে প্রাণ হারাতে হয় এই ২৭ জন নারীকে, সেই রহস্য কী খুঁজে বের করতে পারবেন সোনাক্ষী? সেই উত্তর পেতে হলে ‘দাহাড়’ মুক্তির জন্য অপেক্ষা করতে হবে।
প্রসঙ্গত, এর আগে সঞ্জয় লীলা বানশালীর ওয়েব সিরিজ 'হীরামান্ডি' ওয়েব সিরিজে দেখা গিয়েছিল সোনাক্ষীকে।