× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭ বছর পর মঞ্চে জেন্ডেয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩ ১৫:৩২ পিএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩ ১৫:৩২ পিএম

৭ বছর পর মঞ্চে জেন্ডেয়া

সবাই তাকে স্পাইডারম্যানের নায়িকা হিসেবে চেনেন। তিনি আমেরিকান গায়িকা ও অভিনেত্রী জেন্ডেয়া। যদিও তার গায়িকা পরিচয় অনেক ভক্তই জানেন না। অবশ্য ভক্তদের ভুলে যাওয়ারই কথা। কারণ গত সাত বছর তাকে মঞ্চে কোনো ধরনের গান পারফর্ম দেখা যায়নি। অবশেষে দীর্ঘ বিরতি ভাঙলেন।

শনিবার কোচেলা উৎসবে ল্যাবরিন্থের সঙ্গে অংশ নিয়ে তিনি সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। কোচেলা উৎসবের দ্বিতীয় উইকেন্ডে তিনি মঞ্চে পারফর্ম করেন। তার উপস্থাপনা দেখতে ভক্তদের ব্যাপক ভিড় ছিল। উৎসুক দর্শকদের সামনে তিনি তার অ্যামি মনোনয়নপ্রাপ্ত ‘আই অ্যাম টায়ার্ড’ ও ‘অল অব আস’ গানের নান্দনিক পারফরম্যান্স তুলে ধরেন।

প্রথমে ব্যাকগ্রাউন্ডে ‘আই অ্যাম টায়ার্ড’ গানটি বাজতে শুরু করে। তার পরই চমৎকার গোলাপি জামায় সজ্জিত হয়ে মঞ্চে উপস্থিত হন ‘ইউফোরিয়া’ খ্যাত এ তারকা। তিনি তার অনন্য নৈপুণ্য প্রদর্শন করেন। মঞ্চজুড়ে তার নৃত্য দর্শকদের মাঝে ব্যাপক উত্তেজনার সঞ্চার করে। 

এইচবিওর তুমুল জনপ্রিয় টিন ড্রামা ইউফোরিয়া। এর দ্বিতীয় সিজনের একটি এপিসোডের গান ‘আই অ্যাম টায়ার্ড। অন্যদিকে ‘অল অব আস’ গানটির মাধ্যমে প্রথম সিজনের সমাপ্তি টানা হয়েছিল। 

জেন্ডেয়ার পাশাপাশি সিয়া ও ম্যাডি জিগলারও ল্যাবরিন্থে অংশ নিয়েছেন। তিনজন সম্মিলিতভাবে দর্শকদের পূর্ণাঙ্গ বিনোদন উপহার দিয়েছেন। ভক্তরা উত্তেজনায় চেঁচিয়ে তাদের সঙ্গে গলা মিলিয়েছে।

২০২২ সালের মার্চে মিউজিক ক্যারিয়ার নিয়ে টুইটারে একটি পোস্ট দিয়েছিলেন জেন্ডেয়া। সেখানে তিনি জানিয়েছিলেন, তিনি মিউজিক থেকে সরে এসেছেন। বেশ কয়েকটি কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এখনও সংগীতের প্রতি ভালোবাসায় এতটুকু কমতি নেই ডিজনির এ অভিনেত্রীর। 

কোচেলা উৎসবের মাধ্যমে সাত বছর পর মঞ্চে ফিরেছেন জেন্ডেয়া। ফিরেই দর্শকদের মোহিত করেছেন ২৬ বছর বয়সি এ অভিনেত্রী। স্টেজ পারফরম্যান্স করে জেন্ডেয়া নিজেও ব্যাপক উচ্ছ্বসিত। ইনস্টাগ্রামে তিনি কোচেলা উৎসবে পারফর্ম করার অনেক ছবি শেয়ার করেছেন।

পারফরম্যান্সের সময় উল্লসিত ভক্তরা তাকে অনুপ্রেরণা জুগিয়েছে। তাদের উদ্দেশে তিনি হৃদয়মথিত দুটি বার্তাও লিখেছেন। প্রথম বার্তায় তিনি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার স্নায়ুগুলোকে ভালোবাসায় সতেজ রাখার জন্য তিনি ভক্তদের ধন্যবাদ দিয়েছেন। তিনি লিখেছেন, ‘এই জাদুকরি রাতের জন্য আমার কৃতজ্ঞতা আমি যথাযথভাবে প্রকাশ করতে পারছি না। আমার হৃদয় খুশিতে ভরে গেছে। আজ রাতে যে ভালোবাসা আমি পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ।’ দ্বিতীয় বার্তায় তিনি ভক্তদের তার সঙ্গে গলা মেলানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা