× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মস্কো উৎসবে সুবাস ছড়ালো ‘পেয়ারার সুবাস’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩ ১৫:২৯ পিএম

মস্কো উৎসবে সুবাস ছড়ালো ‘পেয়ারার সুবাস’

মস্কো ফিল্ম ফেস্টিভ্যালের ৪৫ তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে ইতোমধ্যে নির্বাচিত হয়েছে নুরুল আলম আতিক পরিচালিত ও জয়া আহসান অভিনীত সিনেমা ‘পেয়ারার সুবাস’। ২৬ এপ্রিল মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৩ এ চলচ্চিত্রটির আন্তর্জাতিক প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি আয়োজন করা হয়েছে সংবাদ সম্মেলনের। আলফা আই প্রযোজিত এই সিনেমায় সহ-প্রযোজক হিসেবে আছে চরকি। 

আনন্দ প্রকাশ করে জয়া আহসান ২৬ এপ্রিল তার ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন। লিখেছেন, 'আমাদের সকলের খুব কাছের ছবি, নুরুল আলম আতিক পরিচালিত, আলফা আই স্টুডিওজ প্রযোজিত, সহ প্রযোজনায় চরকি।  আমার  অভিনীত পেয়ারার সুবাস আজ বিকেল ৪ টা থেকে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মূল প্রতিযোগিতামূলক বিভাগে প্রদর্শিত হবে। শুধু তাই না, আগামীকাল চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত শেষ ছবি হিসেবেও সন্ধ্যা ৭ টা থেকে প্রদর্শিত হবে এই ছবি। গতকাল আমাদের এই ছবির সাংবাদিক সম্মেলন ছিল, সেখানে সাংবাদিক ও ফিল্ম সমালোচক মহলে আমাদের ছবি নিয়ে যে উদ্দীপনা আমরা দেখেছি, তাতে আমি সত্যি আপ্লুত। এখন অপেক্ষা ছবির স্ক্রিনিং এর, মস্কোর চলচ্চিত্র প্রেমী মানুষের কাছ থেকে এই ছবি সম্পর্কে দুর্দান্ত ও সংবেদনশীল প্রত্যুত্তর পাবো আশা রাখি। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব যে সম্মান দিয়েছে পেয়ারার সুবাস কে, আমাদের প্রত্যেককে, তা সত্যিই খুব আন্তরিক হয়ে রইল। সকলকে ভালোবাসা, অভিনন্দন'।

প্রসঙ্গত, ‘পেয়ারার সুবাস’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেত্রী জয়া আহসান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলম সহ অনেকেই।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা