× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দর্শকের উল্লাস দেখে মন ভরে গেছে : সজল

মহিউদ্দিন মাহি

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩ ১২:৩৮ পিএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩ ১২:৫০ পিএম

দর্শকের উল্লাস দেখে মন ভরে গেছে : সজল

আব্দুন নূর সজল৷ দেশের জনপ্রিয় একজন অভিনেতা। দীর্ঘদিন ধরে ছোট পর্দায় কাজ করে যাচ্ছেন। কাজ করেছেন সিনেমায়ও৷ এবার ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘জ্বীন’ সিনেমাটি। এ সিনেমার হালচাল নিয়ে প্রতিদিনের বাংলাদেশ-এর মুখোমুখি হলেন অভিনেতা। লিখেছেন মহিউদ্দিন মাহি...

ঈদ কেমন কাটল?

এবারের ঈদ দারুণ কেটেছে। ক্যারিয়ারে অনেক নাটক করেছি ঈদ উপলক্ষে। তবে এই প্রথমবারের মতো ঈদে আমার অভিনীত সিনেমা মুক্তি পেয়েছে। ‘জ্বীন’ আমাকে এই ঈদে নতুন আমেজ উপহার দিয়েছে৷ নতুন অভিজ্ঞতা, নতুন আনন্দ। দর্শকের সঙ্গে উপভোগ্য ঈদ হলো এবার।

ঈদে অনেক ছবি মুক্তি পেয়েছে। সেখানে জ্বীন নিয়ে বাড়তি চাপ ছিল কি?

অবশ্যই। প্রথমত, এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। তারপর নানা মেজাজের অনেক সিনেমা এবার এসেছে৷ তার ভিড়ে জ্বীন কতটা ভালো করবে তা নিয়ে চাপ তো ছিলই। সিনেমা মুক্তির আগে ভেবেছি দর্শক সিনেমাটি গ্রহণ করবে কি না৷ সবার ভালো লাগবে কি না৷ একটা চাপা উত্তেজনা ছিল। 

দর্শক সাড়ায় আপনি সন্তুষ্ট? 

হ্যাঁ। মুক্তির প্রথম শো থেকেই জ্বীন দর্শকের সাড়া পেয়েছে৷ হলে হলে দর্শকের উল্লাস দেখে মন ভরে গেছে৷ অনেক সিনেপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনেও দীর্ঘ সময় লাইন ধরে দর্শক টিকিট কেটেছেন৷ অনেক হলে শো বেড়েছে দর্শক চাহিদায়। অনেকেই টিকিট পাচ্ছেন না। অনলাইনে চোখ রাখলেই টিকেটের জন্য হাহাকার দেখা যাচ্ছে। ছবিটি দর্শক দেখতে খুবই আগ্রহী।  

পূজা চেরীর সঙ্গে আপনার জুটি নিয়ে দর্শক প্রতিক্রিয়া কেমন পেলেন?

এটাও একটা চ্যালেঞ্জ ছিল আমার জন্য৷ কাজটি করার সময় আমরা একটা জমজমাট রসায়নের আভাস পাচ্ছিলাম। সিনেমা দেখতে গিয়ে দর্শকও সেটা অনুভব করেছেন৷ তারা আমাদের জুটি পছন্দ করেছেন৷ শুধু তাই নয়, এই ছবির পুরো টিমের সঙ্গে কাজ করেই আমি আনন্দ পেয়েছি। 

হলে হলে যাচ্ছেন কি?

আমি জ্বীন টিম নিয়ে কিছু হলে গিয়েছি। নিজের চোখে দেখেছি সিনেমা নিয়ে মানুষের উন্মাদনা৷ দর্শক ভালো ছবি চায়৷ ভালো ছবি পেলে হলে দর্শক আসবেই৷ এবার এতগুলো সিনেমা মুক্তি পেয়েছে। সবই দর্শক দেখছে। এটা কিন্তু সিনেমার মেরিট আছে বলেই৷ বিষয়টি আমাদের সিনেমা অঙ্গনের জন্যও ভালো। ইতিবাচক এই পরিবেশটা বজায় থাকলে এখানে প্রযোজক খুশি থাকবে৷ বেশি বেশি সিনেমা হবে৷ হলেও দর্শক বাড়বে। 

ঈদের সিনেমা হিসেবে জ্বীন কতোটা সফল প্রচার করতে পেরেছে বলে মনে করেন?

প্রচারই প্রসার৷ এটা সিনেমার ক্ষেত্রেও খুব জরুরি। সে জায়গা থেকে হয়তো আরও অনেক কিছু যেত৷ প্রচারণার শেষ নেই৷ তবে জ্বীন সিনেমার প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া ও প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ ভাই বেশ কিছু আইডিয়া নিয়ে প্রচারণা চালিয়েছেন। সবই বেশ আলোচনায় এসেছে৷ পরিচালক নাদের চৌধুরী ভাইসহ আমরা সবাই মিলেই প্রচারণায় সরব ছিলাম৷ সে জায়গায় আমার মনে হয় জ্বীন ভালো প্রচারণা করতে পেরেছে।

আপনাকে কি সিনেমায় নিয়মিত দেখা যাবে?

ভালো গল্প, চরিত্র ও প্রযোজনা প্রতিষ্ঠান পেলে অবশ্যই নিয়মিত কাজ করব৷ আমি কাজ করতে চাই৷ দর্শক পছন্দ করবে, প্রশংসা করবে এমন সিনেমায় যুক্ত হতে চাই।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা