× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেশি লাভে বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩ ১৫:৫৫ পিএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩ ১৬:০৭ পিএম

বেশি লাভে বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট

হলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক ব্র্যাড পিট। জানলে অবাক লাগবে, তার নাকি রয়েছে একটি ভুতুড়ে বাড়ি। সম্প্রতি এই বাড়ি তিনি ৪০ মিলিয়ন ডলারে বিক্রি করে দিয়েছেন। কেনা দামের তুলনায় চব্বিশগুণ বেশি দামে বাড়িটি বিক্রি করেছেন তারকা। এই বাড়িতে বিভিন্ন ব্যাখ্যাহীন ঘটনা ঘটে বলে জানা গেছে।

সেই ঘটনার সাক্ষী অভিনেত্রী ক্যাসান্দ্রা পিটারসন নিজেও ছিলেন। বাড়িটি ব্র্যাড পিটের কাছে ১৯৯৪ সালে মাত্র ১.৭ মিলিয়ন ডলারে বিক্রি করেছিলেন ক্যাসান্দ্রা। ১৯১০ সালে বাড়িটি তৈরি করা হয়েছিল। ক্যাসান্দ্রা পিটারসনে এবং তার প্রাক্তন স্বামী লস অ্যাঞ্জেলসের এই বাড়িতে অসংখ্য ভৌতিক দৃশ্য দেখেছেন। ব্র্যাড পিট এই বাড়ি কেনার আগে অভিনেতাকে সব বলেছিলেন তারা।

কিন্তু অভিনেতা তার সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাননি। ‘নাইনিফোর’ সিনেমায় অভিনয় করে খ্যাতি ও অর্থ উপার্জনের পর বাড়িটি কিনেছিলেন ব্র্যাড পিট। বাড়ির নকশা পছন্দ হওয়ায় বাড়িটি কিনেছিলেন অভিনেতা। ভুতুড়ে এই বাড়ি অভিনেত্রী ক্যাসান্দ্রা পিটারসনের কাছ থেকে কিনেছিলেন ব্র্যাড পিট।

১৯১০ সালে বাড়িটি তৈরি করা হয়েছিল। ক্যাসান্দ্রা পিটারসনে এবং তার প্রাক্তন স্বামী লস অ্যাঞ্জেলসের এই বাড়িটিতে অসংখ্য ভৌতিক দৃশ্য দেখেছেন। সারাক্ষণ সিঁড়ি দিয়ে ওঠানামার শব্দ, নারীদের হিল জুতার শব্দ, ছাদে লোকজনের শব্দসহ অনেক ঘটনার মুখোমুখি হয়েছিলেন তারা। শুধু তাই নয়, পুলে নারীকে ডুবে যেতে দেখেছেন, ফায়ারপ্লেসের আগুনে একজন মানুষকে বসে থাকতে দেখেছেন। অবশেষে বাড়িটি বিক্রিই করে দিলেন ব্র্যাড পিট। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা