× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুভ জন্মদিন অরিজিৎ সিং

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩ ১৩:২৭ পিএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩ ১৪:৩৪ পিএম

শুভ জন্মদিন অরিজিৎ সিং

অরিজিৎ সিং, এক নামে বললে বলিউড ও টালিউড দুই জায়গাতেই তার খ্যাতির কথা বলে শেষ করা যাবে না। খুব অল্প সময়েই সবার মন জয় করেছেন এই গায়ক। আজ তার ৩৭তম জন্মদিন। ১৯৮৭ সালের ২৫ এপ্রিল মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন তিনি। বাবা পাঞ্জাবি হলেও মা বাঙালি পরিবারের ছিলেন। তাই বাংলা ভাষার প্রতি রয়েছে তার গভীর আগ্রহ।

কলকাতার মুর্শিদাবাদের ছেলেটা আজ বিশ্বের দরবারে বাংলার আলাদা পরিচয় করিয়েছেন। সুখ-দুঃখ, ভালোবাসা-নিরাশায় যার গান মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে তিনিই অরিজিৎ সিং।

ছোটবেলাতেই গানের জন্য স্কলারশিপ পেয়েছিলেন অরিজিৎ। ক্লাসিক্যাল গানের চর্চা শুরু হয় তারপর। ২০০৫-এ রিয়েলিটি শো ‘ফেম গুরুকুলে’ প্রথম আত্মপ্রকাশ ঘটে অরিজিতের। এরপর সঞ্জয় লীলা বনশালির সিনেমা দিয়েই বলিউডে যাত্রা করেন। ২০১২ সালে বান্ধবী কোয়েলকে বিয়ে করেন অরিজিৎ। উভয়েরই এটা দ্বিতীয় বিয়ে।

২০১৩-এ ‘আশিকি ২’ সিনেমায় অরিজিতের গলায় ‘তুম হি হো’ গান ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এর পরই ক্যারিয়ারে মোড় ঘুরে যায় অরিজিতের। ৫৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা পুরুষ কণ্ঠের পুরস্কার জিতে নেন অরিজিৎ।

একের পর এক গানে হিটের রেকর্ড ভেঙেছেন শিল্পী। ছয়টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ও একটি জাতীয় পুরস্কার পেয়েছেন অরিজিৎ। ‘পদ্মাবত’ ছবির ‘বিনতে দিল’ গানের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। যে সঞ্জয় লীলা বনশালি তার জীবনের প্রথম গানটি ছবি থেকে বাদ দিয়েছিলেন, তার সুর করা গানেই জাতীয় পুরস্কার পান অরিজিৎ। তবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেও তার পা আজও রয়েছে মাটিতে, তার সাধারণ জীবনযাত্রা অনুপ্রাণিত করে যুবসমাজকে। আজ গুণী শিল্পীর জন্মদিন। জন্মদিনে রইল অনেক অনেক শুভেচ্ছা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা