× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টুইটের কারণে আইনি নোটিশ...

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩ ১১:৫৫ এএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩ ২৩:৫১ পিএম

টুইটের কারণে আইনি নোটিশ...

মিথ্যে তথ্য প্রচারের অভিযোগে ভারতে এক সাংবাদিককে আইনি নোটিশ পাঠালেন তারকা অভিনেত্রী উর্বশী রাউতেলা। বলিউড অভিনেত্রীর উকিলের মাধ্যমে মানহানির এই নোটিশ পাঠানো হয়েছে সাংবাদিক উমৈর সান্ধুকে । সাংবাদিকের বিরুদ্ধে একটি ভুয়া টুইট পোস্ট করার অভিযোগ রয়েছে। 

‘সনম রে’ খ্যাত অভিনেত্রী উর্বশী রাউতেলা রবিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্ট করে বলেন, ‘আমার লিগ্যাল টিম মানহানির আইনি নোটিশ পাঠিয়েছে। আপনাদের মতো সাংবাদিকদের বানানো ও হাস্যকর টুইটের জন্য অবশ্যই অসন্তুষ্ট। আপনি আমার অফিসিয়াল মুখপাত্র নন। এবং হ্যাঁ, আপনি অত্যন্ত অপরিপক্ব একজন সাংবাদিক যে আমাকে ও আমার পরিবারকে অত্যন্ত অস্বস্তিতে ফেলেছেন।’

অভিযুক্ত সাংবাদিকের টুইটের একটি ছবিও পোস্ট করেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, ‘ভুয়া’। তবে কী ছিল সেই টুইটে এমন প্রশ্ন অনেকের। জানা যায়, সাংবাদিক উমৈর সান্ধুর টুইট অনুযায়ী, দক্ষিণী তারকা নাগার্জুনের ছেলে অভিনেতা অখিল আক্কিনেনি ইউরোপে তার নতুন ছবি ‘এজেন্ট’-এর একটি গানের শুটিং করার সময় উর্বশীকে উত্ত্যক্ত করেন। সাংবাদিক টুইটের দাবি করেন যে উর্বশী বলেছেন যে ওই পরিস্থিতিতে তিনি অস্বস্তি পড়েন।

উর্বশী এই পোস্ট করার সঙ্গে সঙ্গে তার পাশে দাঁড়ান অনুরাগীরা। একজন লেখেন, ‘চিন্তা করবেন না। আমরা সব সময়ে আপনার সঙ্গে আপনার পাশে আছি।’ 

উমৈর সান্ধু কুয়েতের একজন ইন্ডাস্ট্রি ট্র্যাকার। উর্বশীর করা পাল্টা পোস্ট যেখানে তার বিরুদ্ধে মিথ্যা খবর ছড়ানোর অভিযোগ করা হচ্ছে, তার কোনো জবাব তিনি দেননি। 

বলিউড সিনেমায় ‘সিং সাব দ্য গ্রেট’ ছবির হাত ধরে পথচলা শুরু উর্বশীর। কাজ করেছিলেন সানি দেওলের বিপরীতে। উর্বশী ‘ওয়ালটায়ার ভেরায়া’র হাত ধরে তেলুগু ছবিতে আত্মপ্রকাশ করেছেন। এরপর তাকে আরও দুটি তেলুগু ছবিতে দেখা যাবে, ‘ব্ল্যাক রোজ’ যার অন্যতম। গত মাসে মুম্বাইয়ে জেসন ডেরুলোর সঙ্গে দেখা যায় তাকে। ‘সোনিয়া’ নামক মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করবেন উর্বশী ও জেসন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা