× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুগ্ধ করলেন জেমস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩ ১১:৫২ এএম

মুগ্ধ করলেন জেমস

এবারের ঈদেও ভক্তদের নিরাশ করেননি দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস। গত বছর রোজার ঈদে প্রকাশ করা হয়েছিল এই তারকার গান। তারই ধারাবাহিকতায় এবারও রোজার ঈদের চাঁদ রাতে মুক্তি পায় জেমসের নতুন গান। গানটি জেমসের পক্ষ থেকে তার ভক্তদের জন্য ঈদের উপহার হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। গানের নাম ‘সবই ভুল’।

সবই ভুল শিরোনামের এই গান যৌথভাবে লিখেছেন জেমস ও বিশু শিকদার। গানের সুরও করেছেন এই রকস্টার।

গানটি বসুন্ধরা ডিজিটালের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় দেশের আকাশে ঈদের চাঁদ দেখার পর। গানটি মুক্তির আগে থেকেই জেমস ভক্তদের মাঝে ব্যাপক সারা ফেলে। এরপর গানটি মুক্তির পর দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায়। যার প্রমাণ মেলে গানটির ইউটিউব ভিউয়ে। চাঁদ রাতে মুক্তি পাওয়া সবই ভুল গানটি এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ মানুষ দেখে ফেলেছে। যার মধ্যে মন্তব্য বক্সে প্রায় চার হাজার মন্তব্য পড়েছে। যেখানে বেশিরভাগ ভক্তকেই জেমসের নতুন গানে মুগ্ধ হয়ে নিজেদের মতামত জানাতে দেখা যায়।

এদিকে সবই ভুল গানটি নিয়ে জেমস বলেন, ‘প্রথম গানের শ্রোতাদের প্রতিক্রিয়ার কথা মাথায় রেখে সময় নিয়ে দ্বিতীয় গানটি করা হয়েছে। বসুন্ধরার আন্তরিকতা এবং কাজের স্বাধীনতা ছিল বলে সময় নিয়েছি ভালো কিছু উপহার দেওয়ার জন্য। ভবিষ্যতে আরও কিছু একক গান তাদের সঙ্গে করব। বসুন্ধরা ডিজিটালের জন্য শুভ কামনা। আশা করি, এই প্ল্যাটফর্ম দেশের ১ নম্বর এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে অচিরেই জায়গা করে নিবে।’ 

দেশের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় ধরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন জেমস। তার মধ্যে উল্লেখযোগ্য ‘তারায় তারায়’, ‘লেইস ফিতা লেইস’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘হতেও পারে এই দেখা শেষ দেখা’, ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’, ‘দুষ্টু ছেলের দল’, ‘দিদিমণি’, ‘দুঃখিনী দুঃখ করোনা’, ‘তোর সব কিছুতে নয় ছয়’, ‘বাবা কত দিন দেখি না তোমায়’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘লিখতে পারি না কোনো গান’, ‘এক নদী যমুনা’, ‘মা’, ‘বাংলাদেশ’ ইত্যাদি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা