× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অরুণা বিশ্বাসের উপস্থাপনায় বিটিভিতে ফিরল যাত্রাপালা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৭:০২ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৭:০৯ পিএম

অরুণা বিশ্বাসের উপস্থাপনায় বিটিভিতে ফিরল যাত্রাপালা

আবহমানকাল ধরে বাঙালি জীবনের অংশ হয়ে থাকা সংস্কৃতিকে সারা বছর যথেষ্ট গুরুত্ব দিয়ে ধারণ ও প্রচার করে আসছে বাংলাদেশ টেলিভিশন। করোনা মহামারি শুরুর আগ পর্যন্ত বিটিভিতে মাসে একটি করে যাত্রাপালা সম্প্রচার হতো। কিন্তু করোনার কারণে প্রায় দুই বছর বিটিভির স্টুডিওতে যাত্রার চিত্রায়ণ ছিল বন্ধ।

আবার বিটিভিতে শুরু হয়েছে যাত্রাপালার সম্প্রচার। প্রতি বৃহস্পতিবার দুপুর আড়াইটায় প্রচার হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যাত্রাদলের অংশগ্রহণে যাত্রাপালা। আর এ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস।

বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ বলেন, ‘নানা কারণে লোকজ ঐতিহ্য ও বাঙালি সংস্কৃতির প্রভাব সমাজে আগের চেয়ে অনেক কমে গেছে। আমরা মনে করি, শিকড়ের সংস্কৃতিতে উদার অনেক কিছু মিশে আছে। মানুষে মানুষে মিলনের কথাই বলে আমাদের সংস্কৃতি। দেশজ সংস্কৃতির মধ্যে রয়েছে ঐক্যের বার্তা। অসাম্প্রদায়িক সমাজ গড়ে তোলায় যাত্রাশিল্প অতীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশ টেলিভিশন হারিয়ে যাওয়া এসব লোকসংস্কৃতির চর্চা এখনও ধরে রেখেছে। বিটিভি দেশের বিভিন্ন জেলার যাত্রাশিল্পীদের নিয়ে যাত্রাপালার অনুষ্ঠান প্রচারে চেষ্টা করছে।’

বিটিভিতে প্রচারিত এসব যাত্রাপালায় নিয়মিত অংশ নিচ্ছে বাংলার বাণী অপেরা, প্রতিমা অপেরা, ডায়মন্ড অপেরা, শীতলক্ষ্যা যাত্রা ইউনিট, স্বদেশ অপেরা, দ্য চ্যালেঞ্জ অপেরা, নিউ সবুজ অপেরাসহ আরও অনেক যাত্রাদল।


প্রবা/টিএম/এলএ/ এসআর 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা