× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫০ হাজার টাকা ঈদ সালামি পেয়ে খুশি শেহতাজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩ ১৫:০২ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩ ১৫:৩৯ পিএম

৫০ হাজার টাকা ঈদ সালামি পেয়ে খুশি শেহতাজ

ঈদের আমেজ প্রায় শেষ। কিন্তু এখনও চলছে ঈদ সালামির রেশ। সালামি যদি হয় ৫০ হাজার, তবে ঈদ আনন্দ বেড়ে যাবে বহুগুণ। না চাইতেই ৫০ হাজার টাকা সালামি পেয়েছেন বলে জানিয়েছেন মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। আর তাকে এ সালামি দিয়েছেন তার স্বামী প্রীতম হাসান।

গেল বছর অক্টোবরে এই সংগীত পরিচালকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শেহতাজ। সে হিসেবে এবারই দুজনের একসঙ্গে প্রথম ঈদ। তাই এ ঈদটা বেশি স্পেশাল এই তারকা দম্পতির কাছে। স্ত্রীকে মোটা অঙ্কের সালামি দিয়ে সেটা যেন বুঝিয়েও দিলেন প্রীতম। তবে শেহতাজ জানালেন ভিন্ন কথা। বিয়ের আগে নাকি আরও বেশি সালামি পেতেন তিনি প্রীতমের কাছ থেকে।

এ প্রসঙ্গে শেহতাজ বলেন, ‘ভাবছিলাম সে এলেই আগে ঈদের সালামি চাইব। কিন্তু অবাক করেছে প্রীতম। না চাইতেই সালামি দিল। যখন প্রেম ছিল, তখন আরও বেশি টাকা সালামি পেয়েছি। এবার সে ৫০ হাজার টাকা সালামি দিয়েছে। কত দিয়েছে, সেটা ম্যাটার না। এটা ভালোবাসা। সে যে আমার সঙ্গে এই ভালোবাসা দেখিয়েছে, সেটাই আমার ঈদের আনন্দ।’

প্রসঙ্গত, পাঁচ বছর আগে ‘জাদুকর’ গানের শুটিংয়ের সময় প্রীতম-শেহতাজ একে অন্যের প্রেমে পড়েন। গানটির মিউজিক ভিডিওর মডেল ছিলেন শেহতাজ। পাঁচ বছর চুটিয়ে প্রেমের পর সেই সম্পর্ক পরিণয়ে রূপ দেন তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা