× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসার ভাঙছে ভিকি-ক্যাটরিনার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩ ১৪:১৭ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩ ১৪:৩৩ পিএম

সংসার ভাঙছে ভিকি-ক্যাটরিনার

বিয়ের বয়স মাত্র এক বছর। এরই মধ্যে শোনা যাচ্ছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের নাকি বিচ্ছেদ হতে চলেছে। জানা যায়, পামেলা চোপড়ার স্মরণসভায় এ দম্পতি একসঙ্গে এসেছিলেন। কিন্তু ফেরার পথে ভিকিকে নাকি একা ফিরতে দেখা গেছে। ক্যাটরিনা সঙ্গে ছিলেন না। এমনকি দুজনার চোখেমুখেই ছিল বিষণ্নতার ছাপ।

ভারতীয় গণমাধ্যমের এক সূত্রে জানা যায়, প্রার্থনা সভায়ও নাকি তারা আলাদা হেঁটেছেন। ক্যাটরিনা নাকি ভিকিকে ছেড়ে একা একা ছিলেন।

আবার সেখান থেকে ফেরার সময় ভিকির মুখে রাগের ছাপ বোঝা যাচ্ছিল। সবাই মনে করছেন, পারিবারিক বা পেশাজীবনের কোনো টানাপোড়েন সেদিন তাদের চোখেমুখে বোঝা গিয়েছিল।

এর পরই ঈদ পার্টি। সেখানেও একা ক্যাটরিনা। ভিকি সেদিন তার সঙ্গে ছিলেন না। এ বিষয়টিও এড়িয়ে যায়নি ভারতীয় গণমাধ্যম। তবে অনেকের দাবি, সব সময়ই তারকা দম্পতিরা খোশমেজাজে থাকবেন এমনও কথা নেই। তাদের ঘাড়ে অনেক দায়িত্ব। তারাও দিনের শেষে রক্তমাংসের মানুষ। তাদেরও ভালোলাগা, মন্দলাগা থাকে। সব মিলিয়ে সব সময়ই হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিতে পারেন না। ঠিক যেমন কিছুদিন আগে দীপিকা-রণবীর পারেননি।

তবে প্রত্যাশা, এমন বিচ্ছেদের সুর যেন ভিকি-ক্যাটের দাম্পত্য জীবনে না আসে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা