× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্বীন দেখার জন্য দীর্ঘ লাইন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩ ১১:৩৬ এএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩ ১২:১৬ পিএম

জ্বীন দেখার জন্য দীর্ঘ লাইন

এবারের রোজার ঈদে জাজ মাল্টিমিডিয়া তাদের দুটি সিনেমা মুক্তি দিয়েছে। একটির নাম জ্বীন, অন্যটি পাপ। সিনেমা দুটি মুক্তির আগে থেকেই আলোচনার কেন্দ্রে। তবে নির্মাতা ও অভিনেতা নাদের চৌধুরী পরিচালিত ভৌতিক সিনেমা ‘জ্বীন’ একটু বেশিই আলোচনায়। এর কারণ হিসেবে ধারণা করা হচ্ছে সিনেমাটির প্রচারণা ও প্রধান দুই চরিত্রে অভিনয় করা অভিনেত্রী ও অভিনেতা।

এবারের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মোট আটটি সিনেমা মুক্তি দেওয়া হয়েছে। প্রতিটি সিনেমা নিয়েই দর্শকদের আগ্রহ বেশ ভালো। তবে জাজের জ্বীন সিনেমাটি নিয়ে একটু বেশিই আগ্রহ দেখাচ্ছে দর্শক। সিনেমাটির বেশ কিছু শো ইতোমধ্যে হাউসফুল হয়েছে বলে দাবি নির্মাতা নাদের চৌধুরীর। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘জ্বীন একটি সত্য ঘটনার আধারে নির্মিত। অনেক প্রতীক্ষিত ও সবার আগ্রহের সিনেমা জ্বীন। সিনেমাটি মুক্তির আগেই দর্শকমহলে বেশ সাড়া ফেলে। যা মুক্তির পরেও অব্যাহত আছে। হলে হলে সিনেমাটি দেখার জন্য লাইন ধরে দর্শকদের আমরা অপেক্ষা করতে দেখি। তাই আশা করা যায় আগামী সপ্তাহে ১৫টি থেকে সিনেমা হল আরও বৃদ্ধি পাবে।’

সাইকো থ্রিলার গল্পের সিনেমাটিতে একজন ফ্যাশন ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন সজল। আর মোনালিসা চরিত্রে অভিনয় করেছেন পূজা।

সজলের সঙ্গে এর আগে শিশু শিল্পী হিসেবে একটি নাটকে অভিনয় করেছিলেন পূজা। তবে এবারই প্রথম নায়িকা চরিত্রে সিনেমায় সজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত তারা।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় সজল-পূজা ছাড়া আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান, মুন, সুজাতা, বেবি, রফিক, নবী, হিরা প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা