× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ 'ইত্যাদি'

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৩ ১০:৫১ এএম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩ ১২:১২ পিএম

আজ 'ইত্যাদি'

দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'। প্রতি বছরের মতো এবারও ঈদের বিনোদনে দর্শকদের বাড়তি আনন্দ দেওয়ার চেষ্টা নিয়ে আসছে ম্যাগাজিন অনুষ্ঠানটি। ঈদের ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।

বিশেষ এই পর্ব শুরু করা হয়েছে- ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি দিয়ে।

রয়েছে একটি দেশাত্মবোধক গান। এতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। গানের চিত্রায়ণে সাবিনা ইয়াসমিনের সঙ্গে অংশ নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল এবং বাংলাদেশ নারী ক্রিকেট দল।

‘পতাকার লাল সূর্যটা মাগো, প্রতিটি হৃদয়ে জ্বেলে দাও’ শিরোনামে গানটির কথা লিখেছেন গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুণ সুরকার আকাশ মাহমুদ।

এবারের ইত্যাদিতে নৃত্যেও বৈচিত্র্য এনেছেন হানিফ সংকেত। ত্রিমাত্রিক নাচটি পরিবেশন করেন নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা।

ছন্দে ছন্দে একটি ব্যতিক্রমী আড্ডার আলোচনায় অংশগ্রহণ করেছেন অভিনয় তারকা শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, মীর সাব্বির ও শাহরিয়ার নাজিম জয়।

তিনজন অভিনয় তারকা আজমেরী হক বাঁধন, সাবিলা নূর ও নাজিফা তুষিকে দিয়ে তিনটি ভিন্ন ভিন্ন বিষয়ে অভিনয় করানো হয়।

মিউজিক্যাল ড্রামায় দেখা যাবে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে তিনটি ভিন্ন মিউজিক্যাল ড্রামা। রিচি সোলায়মানকে দীর্ঘদিন পর এ পর্বের মাধ্যমে দর্শকরা দেখতে পাবেন।

ছোটবেলায় ‘আদর্শলিপি’ কিংবা ‘বাল্যশিক্ষা’য় পড়া কিছু নীতিবাক্য নিয়ে তৈরি করা হয়েছে দলীয় সংগীত। এ পর্বে অংশগ্রহণ করেছেন অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা বুবলী।

ইত্যাদিতে বিদেশি নাগরিকদের দিয়েও আমাদের লোকজ সংস্কৃতি, বিভিন্ন গ্রামীণ খেলাধুলা, ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরা হচ্ছে। নির্বাচিত চারজন দর্শকের মুখোমুখি হয়েছেন অভিনেতা জাহিদ হাসান। রয়েছে নাতি আর নানিও।

ইত্যাদির শিল্প নির্দেশনা করেছেন মুকিমূল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী ছিলেন রানা সরকার ও মামুন মোহাম্মদ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন অর্থাৎ আজ (২৩ এপ্রিল) রাত ৮টার বাংলা সংবাদের পর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা