× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সত্যজিৎ রায়ের মৃত্যুবার্ষিকী

মহারাজা তোমায় সেলাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৩ ১০:৪৩ এএম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩ ১১:২৯ এএম

মহারাজা তোমায় সেলাম

চলচ্চিত্র জগতের এক অবিস্মরণীয় নাম সত্যজিৎ রায়। তিনি ছিলেন চলচ্চিত্রের নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্পনির্দেশক, সংগীত পরিচালক। সত্যজিৎ রায়ের মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯২ সালের ২৩ এপ্রিল তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। কলকাতায় জন্ম, সেখানেই তার বড় হয়ে ওঠা।

প্রথমে কলকাতার প্রেসিডেন্সি এবং পরে শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন তিনি। তার শিল্প আজও ছাপ ফেলে বাঙালির গভীর মননে। তার হাতেই তৈরি বাংলা সাহিত্য জগতের গোয়েন্দা চরিত্র 'ফেলুদা' ও 'প্রফেসর শঙ্কু'। এই গল্পগুলো যতবারই পড়া হয়, তত যেন মনে হবে নতুন।  আজকের দিনে ফিরে দেখা যাক, তার জীবনের সেরা কিছু সিনেমা।

পথের পাঁচালী (১৯৫৫)

বিভূতিভূষণ ব্যানার্জির উপন্যাস অবলম্বনে তৈরি ছবিটি সত্যজিৎ রায় পরিচালিত প্রথম চলচ্চিত্র। অপু-দুর্গার এই ছবি ১১টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। ছবিটি তৈরির সময় প্রযোজনায় দেখা দিয়েছিল সমস্যা। পরিচিত কোনো মুখ নেই। এমনকি,সত্যজিৎ রায়ও এই সিনেমা দিয়েই পরিচালনার জগতে হাতেখড়ি নেন। অবশেষে সমস্যার সমাধান হয়েছিল। ছবিটি বানাতে খরচ হয়েছিল কমবেশি ৭০ হাজার টাকা।

গুপী গাইন বাঘা বাইন 

ছোটদের জন্য তৈরি ছবিটি বড়দেরও মন ছুঁয়েছে। ছবির মূল আকর্ষণ সত্যজিৎ রায় রচিত গানগুলো। ছবিতে অভিনয় করেছেন তপন চট্টোপাধ্যায়, রবি ঘোষ, সন্তোষ দত্ত, হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জহর রায়, শান্তি চট্টোপাধ্যায়। ছেলে সন্দীপ রায়ের অনুরোধে এই ছবি তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। ছবিটির স্ক্রিপ্ট লিখেছিলেন সত্যজিৎ রায়ের ঠাকুরদা উপেন্দ্রকিশোর রায়।

অশনিসংকেত

১৯৭৩ সালে মুক্তি পায় ছবিটি। অশনিসংকেত সত্যজিৎ রায় পরিচালিত প্রথম রঙিন ছবি।  ছবির মূল বিষয় ছিল ৪৩-এর মন্বন্তর এবং তার প্রেক্ষিতে গ্রামীণ বাংলার আর্থসামাজিক পটপরিবর্তন। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চ্যাটার্জি ও বাংলাদেশি অভিনেত্রী ববিতা।

সোনার কেল্লা 

সোনার কেল্লা সত্যজিৎ রায়ের একটি গোয়েন্দা উপন্যাস। এই কাহিনী গড়ে উঠেছে জাতিস্মর বালক মুকুলকে ঘিরে। সোনার কেল্লা উপন্যাসটি সত্যজিৎ রায় রচনা করেছিলেন ১৯৭১ সালে। ১৯৭৪ সালে তৈরি হয় ছবির শ্যুটিং।

আগন্তুক

সত্যজিৎ রায় পরিচালিত নাট্য চলচ্চিত্র আগন্তুক মুক্তি পায় ১৯৯১ সালে। ছবিতে অভিনয় করেন উৎপল দত্ত, মমতা শঙ্কর, দীপঙ্কর দে, ধৃতিমান চট্টোপাধ্যায়, প্রমোদ গাঙ্গুলী, রবি ঘোষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা