× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের উপহার দিলেন অরিজিৎ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৩ ১৬:৪৬ পিএম

আপডেট : ২২ এপ্রিল ২০২৩ ১৭:৪০ পিএম

ঈদের উপহার দিলেন অরিজিৎ

অরিজিৎ সিংয়ের গান মানেই যেন এক অদ্ভুত মুগ্ধতা। বলিউডের সিনেমায় তার গান থাকা মানেই যেন সেই ছবির মান আরও একধাপ বেড়ে যায়। সেই ধারাবাহিকতায় এবার ঈদে আবারও এক চমক নিয়ে এলেন অরিজিৎ। শিগগির আসছে,  মনি রত্নমের 'পোন্নিয়িন সেলভান'-এর সিক্যুয়েল

ছবিটি সারা ভারতে ২৮ এপ্রিল একসঙ্গে ৫টি ভাষায় মুক্তি পাবে। আর এবার অরিজিতের কণ্ঠে প্রকাশ পেল 'পোন্নিয়িন সেলভান-২ এর ‘মেরা আসমান জল গয়া’ গানটি। টিপস অফিসিয়ালের ইউটিউব চ্যানেল থেকে ঈদের আগের দিন তথা শনিবার মুক্তি পেয়েছে গানটি। 

গানের কথা সাজিয়েছেন গুলজার। সংগীত পরিচালনা করেছেন এআর রহমান। ইতোমধ্যেই গানটি জায়গা করে নিয়েছে অসংখ্য সংগীতপ্রেমীর মনে। অরিজিত-ভক্তদের কাছে তো এটা ঈদের উপহারই বটে।

গানে মুগ্ধ হয়ে এক শ্রোতা ইউটিউবের কমেন্ট বক্সে লিখেছেন ‘অরিজিৎ সিং আর এআর রহমান শুধু দুটো নাম নয়, এ যেন এক আবেগের নাম। আরেকজন লিখেছেন, ‘অরিজিৎ সিং-কে কেউ কখনও পেছনে ফেলতে পারবে না। ছেলেটার মন ছুঁয়ে যাওয়ার অদ্ভুত ক্ষমতা রয়েছে।’ এতে অন্য আরেকজন মন্তব্য করেছেন, ‘অরিজিৎ সিং অতুলনীয়। যত গান শুনি ততই যেন ভালোবেসে ফেলি।’ 

'পোন্নিয়িন সেলভান'র’-২-তে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী তারকা বিক্রম, জয়ম রবি, ঐশ্বরিয়া রাই, ত্রিশা ও কার্তি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা