প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৩ ১২:৫৭ পিএম
দুই বাংলায় সমানতালে কাজ করে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এবার দেশের সিনেমা হলে এ অভিনেত্রীর কোনও সিনেমা মুক্তি না পেলেও কলকাতায় তার আসন্ন সিনেমা 'আবার বিবাহ অভিযান' মুক্তির প্রহর গুনছে। এরইমধ্যে সিনেমাটির ট্রেলার আজ ঈদের দিন সকাল ১১টায় মুক্তি পেয়েছে।
এরইমধ্যে সিনেমার ট্রেলার নিয়ে শুরু হয়েছে আলোচনা। সিনেমাতে নুসরাত ফারিয়ার পাশাপাশি রয়েছেন কলকাতার একঝাক তারকা। এদের মধ্যে রয়েছেন অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার ও সৌরভ দাস ।
সৌমিক হালদার পরিচালিত 'আবার বিবাহ অভিযান' মূলত থাইল্যান্ডের প্রেক্ষাপটে তৈরি। স্ত্রীদের কবল থেকে কিছুদিনের জন্য রেহাই পেতে থাইল্যান্ড পাড়ি দেন তিন পুরুষ। সেখানে মজার সব ঘটনা নিয়ে এগিয়ে যায় সিনেমার গল্প।
এদিকে আজ ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান 'শ্রী ভেঙ্কটেশ ফিল্মস'-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে ছবির ট্রেলার প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়, 'বৌ, বিয়ে, প্রপার্টি সবই যেন মায়া।'
ছবিটির সঙ্গীত পরিচালনা করছেন জিৎ গাঙ্গুলী। আগামী ২৫ মে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।