প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৩ ১২:২৯ পিএম
মঞ্চ ও টেলিভিশন নাটকে রচয়ীতা ও নির্মাতা হিসেবে আলো ছড়াচ্ছেন শুভাশিস সিনহা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণেও তিনি বেশ সিদ্ধহস্ত। এবার কমলগঞ্জের ঘোড়ামারায় মণিপুরি থিয়েটারের নটমণ্ডপে শুভাশিস সিনহা পরিচালিত তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ঈদ উপলক্ষে আগামীকাল (২৩ এপ্রিল) প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
শুভাশিস সিনহা পরিচালিত তিনটি সিনেমা হচ্ছে- 'আজ দীপার সবকিছু ভালো লাগছে', 'আলো আমার আলো' ও 'তেই'। আগামীকাল বিকাল ৪টা, সন্ধ্যা ৬টা এবং রাত ৮টায় এই তিনটি সিনেমা পর্যায়ক্রমে প্রদর্শনী হবে। জানা যায়, এক টিকেটে দর্শক সিনেমাগুলো দেখার সুযোগ পাবেন দর্শক।
স্বল্পদৈর্ঘ্য সিনেমাগুলো প্রযোজনা করছে 'তাহারা'।