বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৪:১৪ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৪:১৯ পিএম
টালিউড অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি ৩০ বছর ধরে কাজ করছেন ইন্ডাস্ট্রিতে। টালিউড সুপারস্টার তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এর মধ্যে দুটিতেই ব্যর্থ। সর্বশেষ, অর্থাৎ তৃতীয়বার অভিনেত্রী অর্পিতা পালকে বিয়ে করেন তিনি। তার সঙ্গে সংসার করছেন বুম্বাদা। তিনটির মধ্যে অভিনেত্রী দেবশ্রী রায়ের সঙ্গে বিয়ে নিয়ে বেশি চর্চায় ছিলেন এই নায়ক।
টালি তারকা অল্প বয়সেই বিয়ে করেন দেবশ্রীকে। সেই সম্পর্ক খুব বেশি দিন টেকেনি। অল্প কয়েক মাসের মধ্যে আলাদা হয়ে যান তারা। এরপর আর কখনও বিয়ে করেননি অভিনেত্রী। রাজনীতি, অভিনয় ও সমাজসেবা নিয়েই রয়েছেন। বুম্বাদা তৃতীয় স্ত্রী নিয়ে ঘর-সংসার করলেও অনেক দিন হয় কোনো কথা নেই দেবশ্রীর সঙ্গে। দেখাও নেই। এ কারণে তার সঙ্গে একবার দেখা করতে চাওয়াসহ আক্ষেপ প্রকাশ করেছেন প্রসেনজিৎ।
বিশ বছর আগে সম্পর্কের বিচ্ছেদ হয়েছে দেবশ্রী-প্রসেনজিতের। দুজন দুদিকে চলছেন। কিন্তু এবার সাবেকের সঙ্গে কথা বলে সমঝোতায় আসতে চান অভিনেতা। তাহলে কি বর্তমান স্ত্রী অর্পিতার সঙ্গে সম্পর্কে ফাটল ধরল, এ প্রশ্ন অনেকের।
পর্দার বাইরে বাস্তব জীবনেও জনপ্রিয় ছিল দেবশ্রী-প্রসেনজিৎ জুটি। ছোটবেলার বন্ধুত্ব, প্রেম। পরে বিয়ে। কিন্তু হঠাৎ সেই সম্পর্ক ভিন্ন পথে মোড় নেয়। বিচ্ছেদের এত বছর পরও প্রথম স্ত্রীকে খুব মিস করেন নায়ক! তার কথাতেই পাওয়া গেল সেই ইঙ্গিত।
সম্প্রতি টালি নায়কের কাছে প্রশ্ন করা হয়, অতীতে ফিরতে পারলে সেই সম্পর্ক ঠিক করতে পারতেন? জবাবে তিনি বলেন, আমার জীবনে সম্পর্ক গড়েছে, ভেঙেছে। এখন মনে হয়, প্রথম স্ত্রী দেবশ্রীর সঙ্গে অনেকদিন কথা নেই, দেখাও নেই। দেখা হয়নি বলেই হয়তো কথা হয়নি। কিন্তু আমি চাইব একবার দেখা করে কথা বলে বন্ধুত্বের জায়গা ঠিক করতে। আমরা অনেক ছোটবেলার বন্ধু তো।
প্রসঙ্গত, ‘কাছের মানুষ’ সিনেমার প্রচারণায় সাবেক স্ত্রী দেবশ্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন প্রসেনজিৎ। কোনো মান-অভিমান না রেখে খোলামেলাই মনের কথা বলেন এই নায়ক।
প্রবা/টিএম / এসআর